অধ্যায় ২
৪২. রেডিও মডেল ও অ্যানটেনা প্রয়োজন কোন ক্ষেত্রে?
ক. ওয়্যারলেস LAN
খ. ওয়্যারলেস MAN
গ. ওয়্যারলেস PAN
ঘ. ওয়্যারলেস WAN
৪৩. হটস্পট কী?
ক. নির্দিষ্ট উত্তপ্ত এলাকা
খ. তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা
গ. তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা
ঘ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
৪৪. মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
ক. 300MHz–30GHz
খ. 10KHz–1GHz
গ. 3KHz–3MHz
ঘ. 300GHz–400THz
৪৫. নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ?
ক. ব্লু-টুথ
খ. Wi–Max
গ. স্যাটেলাইট
ঘ. ইনফ্রারেড
৪৬. কোনটিকে পরস্পর সংযুক্ত ইন্টারনেট এক্সেস পয়েন্ট বলা হয়?
ক. হটস্পট খ. বাস
গ. পোর্ট ঘ. সুইচ
৪৭. কত দূরত্ব পর্যন্ত Wi–Max বেস
স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?
ক. 70km–100 km
খ. 1 km–8 Km
গ. 1 km–60 km
ঘ. 1 m–1 km
৪৮. ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার হয় কেন?
i. চলমান অবস্থায় ডেটা কমিউনিকেশনের জন্য
ii. রেডিও ও টিভির সম্প্রচারের জন্য
iii. তারবিহীন এনার্জি স্থানান্তরের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪৯. ব্লু–টুথের ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে কী হয়?
i. উঁচুমানের নিরাপত্তা বজায় থাকে
ii. ১০ থেকে ১০০০ মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে
iii. দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধক হবে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪২. ক ৪৩. গ ৪৪. খ ৪৫. খ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. ছায়েদুর রহমান, সাবেক শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা