তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

৫০. ওয়াই-ম্যাক্স ব্যবহার করে কী করা যায়?

i. বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করা যায়

ii. ভিওআইপি ও আইপিটিভির সেবা প্রদান করা যায়

iii. নিম্নগতির ইন্টারনেট সেবা প্রদান করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. ii ও iii খ. i ও iii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৫১. ওয়াইফাই হটস্পটে বিভিন্ন ওয়াইফাই এনাবল ডিভাইসগুলোকে—

i. রাউটারের মাধ্যমে সংযুক্ত করা যায়

ii. সার্ভারের মাধ্যমে সংযুক্ত করা যায়

iii. অ্যাডহক মোডে সংযুক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. Wi-Fi–এর ক্ষেত্রে কী হয়?

i. ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়

ii. কেবলে্​র প্রয়োজন নেই

iii. কভারেজ এরিয়া হচ্ছে ৩২ থেকে ৯৫ মিটার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ . i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. Wi-Fi ব্যবহার করা হয় —

i. ওয়্যারলেস নেটওয়ার্কিংয়ে

ii. সীমিত পরিসরে

iii. সবচেয়ে দ্রুতগতির ট্রান্সমিশনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. ওয়াই-ম্যাক্স হলো—

i. একধরনের তারবিহীন নেটওয়ার্ক

ii. বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেওয়ার প্রযুক্তি

iii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে SMS সেবা চালু হয়?

ক. প্রথম খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. চতুর্থ

৫৬. নিচের কোন প্রতিষ্ঠান ব্লু-টুথের উদ্ভাবক?

ক. স্যামসাং খ. এরিকসন

গ. নকিয়া ঘ. সনি

৫৭. মোবাইল ফোনের আবিষ্কারক কে?

ক. জ্যাক উইলিয়ামসন

খ. গ্রাহাম বেল

গ. রিচার্ড ফাইনম্যান

ঘ. ড. মার্টিন কুপার

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫০. গ ৫১. ক ৫২. ক ৫৩. ক ৫৪. ক ৫৫. খ ৫৬. খ ৫৭. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. ছায়েদুর রহমান
সাবেক শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা