দশম শ্রেণি - বাংলা ১ম পত্র | মানুষ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ

১১. ধর্মভীরু সাধারণ মানুষ নিজ ধর্ম রক্ষার্থে যা করে থাকে —

i. জীবন বাজি রাখে

ii. অন্য ধর্মের মানুষের সঙ্গে তর্কে জড়ায়

iii. নিজের ধর্ম শ্রেষ্ঠ বলে প্রচার করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. ধর্ম মেনেও মানুষ অনেক সময় যেসব অপরাধ করে —

i. নিরন্নকে আহার দেয় না

ii. অন্য ধর্মের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়

iii. মানুষকে অধিকার বঞ্চিত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. ‘মানুষ’ কবিতায় কবি কার চেয়ে বড় কিছু নেই বলেছেন?

ক. ধর্মের খ. মানুষের

গ. গোত্রের ঘ. বর্ণের

১৪. ‘মানুষ’ কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন?

ক. তারুণ্যের

খ. সাম্যের

গ. ধর্মভীরুতার

ঘ. স্বার্থপরতার

১৫. ‘নাই দেশ–কাল–পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি’ — এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?

ক. স্বার্থপর মানসিকতা

খ. ধর্মের জন্য জীবন

গ. ঘৃণ্য মানুষের ক্ষমতা প্রদর্শন

ঘ. জাত–ধর্মের ভেদাভেদ

১৬. ‘সব দেশে, সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি’ — ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. সৃষ্টিকর্তাকে খ. মোল্লা সাহেবকে

গ. মানুষকে ঘ. মুসাফিরকে

১৭. ‘ক্ষুধার ঠাকুর, দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো’—উক্তিটি কার?

ক. পূজারীর খ. মোল্লার

গ. কবির ঘ. মুসল্লির

১৮. কী দেখে পূজারি ভজনালয় খুললেন?

ক. দেবতা খ. মানুষ

গ. ঠাকুর ঘ. স্বপন

১৯. ‘মানুষ’ কবিতায় সহসা কী বন্ধ হলো?

ক. মন্দির খ. মসজিদ

গ. দ্বার ঘ. পথ

২০. ‘মানুষ’ কবিতায় কে হেসে কুটিকুটি হয়েছে?

ক. পূজারি খ. দেবতা

গ. ভুখারি ঘ. মোল্লা

সঠিক উত্তর

মানুষ : ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.ঘ ১৯.গ ২০.ঘ

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন