অধ্যায় ১
২১. পৃথিবীর গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?
ক. প্রাকৃতিক ভূগোল খ. ভূমিরূপ বিদ্যা
গ. জলবায়ুবিদ্যা ঘ. সমুদ্রবিদ্যা
২২. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের ওপর সংজ্ঞা প্রদান করেন?
ক. ১৮৬৫ খ. ১৮৯৫
গ. ১৯৫৫ ঘ. ১৯৬৫
২৩. অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা, এর বণ্টন ও বিন্যাস আলোচনা করা হয় কোনটিতে?
ক. ভূমিরূপ বিদ্যায় খ. মৃত্তিকা ভূগোলে
গ. নগর ভূগোল ঘ. জলবায়ু বিদ্যা
২৪. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয়, তাকে কী বলে?
ক. ভৌত পরিবেশ খ. সামাজিক পরিবেশ
গ. সাংস্কৃতিক পরিবেশ ঘ. রাজনৈতিক পরিবেশ
২৫. জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর প্রভাব আলোচনা করে —
ক. পরিসংখ্যান ভূগোল খ. সামাজিক ভূগোল
গ. জনসংখ্যা ভূগোল ঘ. অর্থনৈতিক ভূগোল
২৬. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্য সম্বন্ধ তৈরি হয়?
ক. মিথস্ক্রিয়ার মাধ্যমে খ. বহিঃক্রিয়ার মাধ্যমে
গ. সমাপিকা ক্রিয়ার মাধ্যমে ঘ. অত্যন্ত দ্রুততার মাধ্যমে
২৭. ভূগোলবিদ ইরাটোসথেনিস কোন দেশের অধিবাসী?
ক. ফ্রান্স খ. গ্রিস
গ. ইংল্যান্ড ঘ. জার্মান
২৮. ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই ভূগোল’ — উক্তিটি কে করেছেন?
ক. ই এ ম্যাকনি খ. ড্যাডলি স্ট্যাম্প
গ. কার্ল রিটার ঘ. রিচার্ড হার্টশোন
২৯. নিচের কোনটি সমুদ্রবিদ্যার আলোচিত বিষয় নয়?
ক. সমুদ্রপথে যোগাযোগ
খ. সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ
গ. সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা
ঘ. আবহাওয়ার ধরন
৩০. প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষ কোন দিকে লাভবান হয়?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. পরিবেশ ঘ. সামাজিক
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.খ ২৮.খ ২৯.ঘ ৩০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা