নবম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

নবম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৩১. পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কী করে?

ক. সহজ করে খ. দুরূহ করে

গ. প্রভাবিত করে ঘ. একমুখী করে

৩২. মানুষের ক্রিয়াকলাপ তার পরিবেশে —

ক. মানানসই হয় না

খ. নানা পরিবর্তন ঘটায়

গ. নতুন কিছু সৃষ্টি করে

ঘ. উন্নতি ঘটায়

৩৩. প্রাকৃতিক পরিবেশ কী কী নিয়ে গঠিত হয়?

ক. প্রকৃতির জড় উপাদান নিয়ে

খ. প্রকৃতির জীব উপাদান নিয়ে

গ. জড় ও জীব উপাদান নিয়ে

ঘ. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে

৩৪. ভূগোলের সঙ্গে পরিবেশ কীভাবে জড়িত?

ক. অঙ্গাঙ্গিভাবে খ. বিপরীতভাবে

গ. উল্টোভাবে ঘ. আলতোভাবে

৩৫. মানুষের জীবনযাত্রাকে নানাভাবে প্রভাবিত করছে —

i. পৃথিবীর জলবায়ু

ii. পৃথিবীর প্রাকৃতিক সম্পদ

iii. সৌরজগতের বাইরের ঘটনাপ্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় যে উপাদান নিয়ে—

i. মাটি, পানি, বায়ু নিয়ে

ii. আলো, উদ্ভিদ, প্রাণী নিয়ে

iii. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়গুলো হচ্ছে —

i. জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি

ii. সামাজিক জীবনের ওপর প্রভাব

iii. অর্থনৈতিক জীবনের ওপর প্রভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. বাংলাদেশের দারিদ্র্যের কারণ চিহ্নিত করার জন্য একদল বিশেষজ্ঞ কাজ করছেন, যাঁদের প্রথম কাজ হলো প্রাকৃতিক পরিবেশ এ দেশের মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা। উক্ত বিশেষজ্ঞ দল যেটির প্রভাব বিশ্লেষণ করবে —

i. জলবায়ুর

ii. ভূপ্রকৃতির

iii. শিক্ষার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যৌক্তিক কারণ হলো —

i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ

ii. নতুন নতুন আবিষ্কার

iii. চিন্তাধারার বিকাশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্যে সমৃদ্ধ তৈরি হচ্ছে?

ক. বহিঃক্রিয়ার মাধ্যমে

খ. মিথস্ক্রিয়ার মাধ্যমে

গ. অন্তঃক্রিয়ার মাধ্যমে

ঘ. দ্রুততার মাধ্যমে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.খ ৩৩.গ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ঘ ৪০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)