পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৫ : রচনামূলক প্রশ্ন (১-২)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

রচনামূলক প্রশ্ন

১। প্রশ্ন: যখন টিভি চালানো হয়, তখন শক্তির কী কী রূপান্তর ঘটে?

উত্তর: যখন টিভি চালানো হয়, তখন টিভির প্লাগ কোনো বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলে এবং ভেতর দিয়ে বিদ্যুৎ টিভিতে প্রবাহিত হয়। সেক্ষেত্রে বিদ্যুৎশক্তি পরিবর্তিত হয়ে—

ক. বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়।

খ. বিদ্যুৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।

গ. বিদ্যুৎশক্তি কিছুটা তাপশক্তিতে রূপান্তরিত হয়।

২। প্রশ্ন: ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণা কি সঠিক? ব্যাখ্যা করো।

উত্তর: ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাতে ঠান্ডা চলে যায় না। তাই, আমার বন্ধুর ধারণাটি সঠিক নয়। ঠান্ডা ও গরমের অনুভূতি নির্ভর করে যথাক্রমে শরীর থেকে তাপ বের হয়ে যাওয়া ও শরীরে তাপ প্রবেশ করার ওপর। কারণ, আমরা জানি, তাপ উচ্চতর তাপমাত্রার পদার্থ থেকে নিম্ন তাপমাত্রার পদার্থে প্রবাহিত হয়। ঠান্ডা পানির গ্লাসের তাপমাত্রা মানবদেহের তাপমাত্রার তুলনায় কম হওয়ার কারণে ঠান্ডা পানির গ্লাস স্পর্শ করলে শরীর থেকে তাপ প্রবাহিত হয়। তাই হাতে ঠান্ডা অনুভূত হয়।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা