সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১১। প্রশ্ন: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো।
উত্তর: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম হলো—
১. রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ ও
২. ফ্রিজে ঠান্ডা করে খাদ্য সংরক্ষণ।
১২। প্রশ্ন: হিমাগারে সংরক্ষণ করা হয় এমন তিনটি খাদ্যের নাম লেখো।
উত্তর: হিমাগারে সংরক্ষণ করা যায় এমন তিনটি খাদ্য হলো—
১. মাছ
২. মাংস ও
৩. শাকসবজি।
১৩। প্রশ্ন: কী ধরনের খাবার ভিটামিন ও খনিজ লবণের উৎস?
উত্তর: যেকোনো ধরনের ফল যেমন: আম, আপেল, কমলা ইত্যাদি ভিটামিন ও খনিজ লবণের উৎস।
১৪। প্রশ্ন: কৃত্রিম রং মেশানো খাবার খেলে কী রোগ হয়?
উত্তর: কৃত্রিম রং মেশানো খাবার খেলে তিনটি রোগ হয়—
১. ক্যানসার
২. অমনোযোগিতা ও
৩. অস্থিরতা।
১৫। প্রশ্ন: কীভাবে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া সম্ভব?
উত্তর: খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা