বর্ণনামূলক প্রশ্ন
৭। প্রশ্ন: প্রাণী কীভাবে শক্তির জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল?
উত্তর: সব প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ইগল খায় সাপ। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় এবং প্রাণী শক্তির জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল—এ কথা অনায়াসে বলা যায়।
৮। প্রশ্ন: খাদ্যশৃঙ্খল খাদ্যজালের অংশ — বিশ্লেষণ করো।
উত্তর: খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল বিষয় দুটি ওতপ্রোতভাবে জড়িত। অনেকগুলো খাদ্যশৃঙ্খলের সমন্বয়ে গঠিত হয় একটি খাদ্যজাল। খাদ্যজালের খাদ্যশৃঙ্খলসমূহ এক রকম নয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে গড়ে ওঠে ভিন্ন ভিন্ন খাদ্যজাল। যেমন ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ একটি খাদ্যশৃঙ্খল গড়ে উঠতে পারে। একই সময়ে ঘাস, ছাগল, গাছপালা মিলে আরেকটি খাদ্যশৃঙ্খল গড়ে উঠতে পারে। আর এ দুটি খাদ্যশৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্যজাল। তাই বলা যায়, খাদ্যশৃঙ্খল খাদ্যজালের একটি অংশ মাত্র।
পারভীন সুলতানা, সহকারী শিক্ষক, মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা