পদার্থবিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১৭. বেগ-সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?

ক. বেগ খ. সরণ

গ. বল ঘ. ত্বরণ

১৮. ভূমি ত্যাগ করার আগে স্থির অবস্থান থেকে 10 ms-2 সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 km দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে?

ক. 10 s খ. 15 s

গ. 20 s ঘ. 400 s

১৯. নিচের কোন রাশির মাত্রা ও একক একই নয়?

ক. সরণ ও দূরত্ব খ. বেগ ও দ্রুতি

গ. বেগ ও ত্বরণ ঘ. ত্বরণ ও স্পন্দন

২০. ভূপৃষ্ঠে বিনা বাধায় মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু সেকেন্ডে 4 m দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?

ক. 20 m খ. 25 m

গ. 75 m ঘ. 100 m

২১. পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি?

ক. রৈখিক খ. পর্যায়বৃত্ত

গ. ঘূর্ণন ঘ. চলন

২২. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?

ক. বেগ খ. দ্রুতি

গ. দূরত্ব ঘ. ত্বরণ

২৩. 50 m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?

ক. 31.3ms-1 খ. 30.3ms-1

গ. 23.3ms-1 ঘ. 21.1ms-1

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. ক