অধ্যায় ২
২৪. দুটি ভেক্টর রাশির মান 6m এবং 4m হলে এদের যোগফল হতে পারে—
i. শূন্য ii. 2m
iii. 10m
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
২৫. বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?
ক. বেগ খ. দ্রুতি
গ. দূরত্ব ঘ. ত্বরণ
২৬. একটি চলন্ত ট্রেনে দুজন লোক যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থানকে কী বলে?
ক. স্থিতি খ. আপেক্ষিক স্থিতি
গ. গতি ঘ. অাপেক্ষিক গতি
২৭. সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক. স্থিতি খ. পরম স্থিতি
গ. গতি ঘ. পরম গতি
২৮. বৈদ্যুতিক পাখার গতি কী রকম গতি?
ক. ঘূর্ণি গতি খ. চলন গতি
গ. রৈখিক গতি ঘ. স্পন্দন গতি
২৯. একটি বাক্সকে ধাক্কা দিলে না উল্টিয়ে যে গতি লাভ করে তাকে কী বলে?
ক. চলন গতি খ. ঘূর্ণি গতি
গ. অঘূর্ণন গতি ঘ. পর্যায়বৃত্ত গতি
৩০. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
ক. স্পন্দন খ. ঘূর্ণন
গ. চলন ঘ. পর্যায়বৃত্ত
সঠিক উত্তর
অধ্যায় ২: ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. ঘ