অধ্যায় ৪
৩২. একটি বস্তুকে সুতায় বেঁধে উল্লম্বতলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কেম?
ক. শূন্য খ. ধনাত্মক
গ. ঋণাত্মক ঘ. ধনাত্মক ও ঋণাত্মক
৩৩. কোনো বস্তুর ওপর কখন ঋণাত্মক
কাজ হবে?
ক. বস্তুটিতে তাপ দিলে
খ. বস্তুটিতে শক্তি প্রয়োগ করলে
গ. বস্তু থেকে শক্তি সরিয়ে নিলে
ঘ. বস্তুতে শব্দশক্তি দিলে
৩৪. কোনো বস্তুর গতিশক্তি কোনটির ওপর নির্ভর করে?
ক. বেগ ও বলের ওপর
খ. ভর ও বলের ওপর
গ. ভরবেগ ও বলের ওপর
ঘ. ভর ও বেগের ওপর
৩৫. কোন শর্তে কোনো বস্তুর গতিশক্তি 16
গুণ হবে?
ক. ভর আট গুণ, বেগ অর্ধেক
খ. ভর অপরিবর্তিত, বেগ চার গুণ
গ. ভর চার গুণ, বেগ অপরিবর্তিত
ঘ. ভর দ্বিগুণ, বেগ দ্বিগুণ
৩৬. গতির জন্য বস্তুর যে শক্তি হয়, তাকে কী বলে?
ক. গতিশক্তি খ. বিভবশক্তি
গ. স্থিতি জড়তা ঘ. গতি জড়তা
৩৭. নিচের কোনটি বল ও বেগের গুণফল?
ক. শক্তি খ. কাজ
গ. ক্ষমতা ঘ. ভরবেগ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩২. ক ৩৩. গ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ক ৩৭. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষকগবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা