পরিসংখ্যানের গল্প (পর্ব–৫) | গণিত ইশকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার চার্ট আঁকার আরও অনেক উপায় আছে, যাতে আরও বেশি অ্যাকুরেট মান পাওয়া যায়!

এসব বার চার্টের মূল সমস্যা হচ্ছে, এরা আমাদের হয় খেলোয়াড়ের সংখ্যা দিচ্ছে অথবা শতকরা পরিমাণ।

চলো দেখা যাক, এই সমস্যা কীভাবে সমাধান করা যায়!

একাধিক ডেটা সেট নিয়ে কাজ করার সময়

বার চার্টের মাধ্যমে আমরা একাধিক তথ্যের সেটকে একসঙ্গে প্রকাশ করতে পারি খুব সহজেই। উদাহরণস্বরূপ আমরা স্যাটিসফায়েড ও ডিস্যাটিসফায়েড খেলোয়াড়ের সংখ্যাকে একই ডেটা সেটে একটি বার চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি।

ভিন্ন ক্যাটাগরির বার চার্ট

এটি করার একটি সুন্দর উপায় হচ্ছে একটি ফ্রিকোয়েন্সি কত জন স্যাটিসফাই করছে, তা দেখাতে একটি বারে এবং অন্য বারে আরেকটি ফ্রিকোয়েন্সি, যা কতজন ডিস্যাটিসফাই করছে, তা দেখাতে ব্যবহার করে। এটি করতে হবে প্রতিটি ক্যাটাগরির জন্য। এ ধরনের বার চার্ট ব্যবহার করা হয় দুটি ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য করার জন্য। তবে এ ক্ষেত্রে বৈশিষ্ট্য ও পারসেন্টেজ বা শতাংশের পরিমাপ বোঝা বেশ মুশকিল।

বিভক্ত বার চার্ট (The Segmented bar Chart)

যদি তুমি শতাংশ ও ফ্রিকোয়েন্সি একসঙ্গে কোনো বার চার্টে দেখাতে চাও, তাহলে এ ধরনের বার চার্ট ব্যবহার করতে পার। এ ক্ষেত্রে একটাই বার হবে, তবে তাকে বৈশিষ্ট্যের দিক থেকে ভাগ করা যাবে। পুরো বারটি নির্দেশ করবে ফ্রিকোয়েন্সির মোট পরিমাণ।

এ ধরনের বার চার্ট থেকে আমরা প্রতিটি ক্যাটাগরির পুরো ফ্রিকোয়েন্সি দ্রুত বুঝতে পারি। এ ক্ষেত্রে তুমি খেলোয়াড়ের সংখ্যা, ফ্রিকোয়েন্সি সব একসঙ্গে একই চার্টের মাধ্যমে বুঝতে পারবে।

‘বার চার্ট রকস!’

কোম্পানির সিইও তোমার দেওয়া বার চার্ট দেখে মহাখুশি। তবে, নোটে আরও বেশ কিছু তথ্য পরিবেশন করা প্রয়োজন।

এবার সিইও তোমাকে বললেন, তোমার জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট আছে। আমরা আরেকটা নতুন গেম নিয়ে গবেষণা করছি কিছু স্বেচ্ছাসেবক নিয়ে। আমাদের একটি চার্ট প্রয়োজন, যাতে করে আমরা দেখাতে পারি স্কোরের ব্রেকডাউন কীভাবে হচ্ছে! তথ্য–উপাত্ত হচ্ছে,

প্রথম কলামে মানুষ ০-১৯৯ রেঞ্জের মধ্যে স্কোর করতে পারবে ও এখানে তথ্য গ্রুপে ভাগ করে দেওয়া আছে। উদাহরণস্বরূপ, খেলোয়াড়েরা ০ – ১৯৯ রেঞ্জের মধ্যে ৫ বার স্কোর করতে পারে।

ক্যাটাগরি বনাম সংখ্যা

যখন তুমি কোনো চার্ট নিয়ে কাজ করছ, তখন তোমাকে খুঁজে বের করতে হবে, তুমি কী ধরনের তথ্য নিয়ে কাজ করছ! যখন ব্যাপারটি খুঁজে বের করবে, তখন তুমি তোমার তথ্যকে সবচেয়ে নিখুঁতভাবে প্রকাশ করতে পারবে চার্টের মাধ্যমে।

ক্যাটাগরিক্যাল তথ্য নাকি কোয়ালিটেটিভ তথ্য

এর আগে আমরা যা যা তথ্য দেখেছি, তার সবই ক্যাটাগরিক্যাল। এ ধরনের তথ্য ক্যাটাগরিতে এমনভাবে ভাগ করা থাকে, যাতে আমরা সেখান থেকে তথ্যের গুণগত অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করতে পারি। এর সবচেয়ে ভালো উদাহরণ আগের গেম জেনরার তথ্য সেট। প্রতিটি জেনরা একটি আলাদা ক্যাটাগরি তৈরি করে।

এখানে উল্লেখযোগ্য কোয়ালিটেটিভ তথ্য সংখ্যা হিসেবে ব্যাখ্যা করা যায় না।

সাংখ্যিক তথ্য নাকি পরিমাণগত তথ্য

সাংখ্যিক তথ্য বা নিউমেরিক্যাল তথ্য কাজ করে সংখ্যার সঙ্গে। এটি ওই সব তথ্যের প্রতিনিধিত্ব করে, যারা পরিমাণ বা গণনার সঙ্গে সম্পর্কিত। সাংখ্যিক তথ্যকে অনেক সময় পরিমাণগত তথ্যও বলা হয়। কারণ, এটি পরিমাণের বহিঃপ্রকাশ।

দলবদ্ধ তথ্য নিয়ে কাজ করা

সবশেষ আমরা যে ম্যানিক ম্যাঙ্গোর সিইওর কাজ করলাম, সেখানে তথ্যের সেট ছিল সাংখ্যিক এবং স্কোরগুলো ছিল দলবদ্ধ অবস্থায়। এ ধরনের তথ্যকে আমরা কীভাবে চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি?

[এটা আসলে আমরা এর আগেও করেছি। আমরা চাইলেই প্রতিটি গ্রুপকে একটি ক্যাটাগরি হিসেবে বিবেচনা করতেই পারি।]

আমরা এইভাবে করতেই পারি, কিন্তু এটি করার একটি উত্তম উপায় আছে

প্রতিটি গ্রুপকে আলাদা ক্যাটাগরি বিবেচনা করার বদলে আমরা সব তথ্যের সাংখ্যিক হওয়ার সুবিধা নিতে পারি। আমরা এখানে তথ্যসমূহকে অবিচ্ছিন্ন সাংখ্যিক স্কেল ব্যবহার করে প্রকাশ করতে পারি। একটি বারকে একটি ক্যাটাগরি হিসেবে রিপ্রেজেন্ট করার বদলে আমরা প্রতিটি বারকে স্কোরের ‘রেঞ্জ বা সীমা’ হিসেবে ব্যবহার করতেই পারি। এই কাজ করার জন্য আমরা ‘হিস্টোগ্রাম’ ব্যবহার করতে পারি। হিস্টোগ্রাম বার চার্টের মতোই। শুধু দুটি পার্থক্য রয়েছে। প্রথমটি হলো প্রত্যেক বারের ক্ষেত্রফল সমান হবে ফ্রিকোয়েন্সির এবং দ্বিতীয়টি হলো বারগুলোর মধ্যে কোনো খালি জায়গা থাকবে না।

নিচে একটি উদাহরণ দেওয়া হলো:

আরও পড়ুন