পরীক্ষা নিয়ে চিন্তা করবে না | এইচএসসি পরীক্ষা ২০২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, পরীক্ষা এখন তোমাদের দোরগোড়ায়। এই পরীক্ষা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ওপর নির্ভর করবে তোমাদের উচ্চশিক্ষার সুযোগ। দেশের বাইরে যারা ভর্তি হতে চাও, তাদের জন্যও ভালো ফলাফল প্রয়োজন।

  • যেকোনো কাজ নিয়ে খুব বেশি চিন্তিত থাকলে সে কাজে ভুল হয় বেশি। সে জন্য প্রথমেই তোমাদের পরীক্ষা নিয়ে চিন্তামুক্ত হতে হবে।

  • যে বিষয়গুলোতে তোমার দুর্বলতা আছে, সেগুলো এখনই কাটিয়ে নিতে হবে।

  • সবগুলো বিষয়ের ক্ষেত্রেই বইয়ের লাইন ধরে পড়তে হবে। তা না হলে জ্ঞানমূলক ও অনুধাবনের উত্তর করা সহজ হবে না।

  • জ্ঞান ও অনুধাবন সঠিক না হলে উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরে দুর্বলতা থেকে যাবে।

  • এ ছাড়া বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রেও এ সমস্যা দেখা যায়।

  • পরীক্ষার খাতায় যে উত্তরগুলো লিখবে, সেখানে পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবে। কাটাকুটি করবে না।

  • নিজের স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে।

  • অভিভাবকদের প্রতি অনুরোধ, তাঁরা যেন নিজ নিজ সন্তানদের শারীরিক ও মানসিক দিকগুলো খেয়াল রাখেন।

পরীক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই ভালো ফলাফল করো, এই শুভকামনা রইল সবার জন্য।

আ ন ম শামসুল আলম খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), উইল্​স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা