প্রথম আলো–যোসেফাইট ম্যাথ ম্যানিয়া কাল শুরু
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ম্যাথ ক্লাব—যোসেফাইট ম্যাথ ক্লাব থেকে আগামীকাল শুক্রবার (২২ অক্টোবর) ৫ম বারের মতো আয়োজন করছে গণিত উৎসব। দেশব্যাপী এ আয়োজনের নাম ‘প্রথম আলো যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২১’।
নতুনত্ব, বাস্তবিক চিন্তাভাবনা যাঁদের কাজের সঙ্গী, সেই তরুণদের মাধ্যমে গণিতের ভালোবাসা ছড়িয়ে পড়েছে সব ধরনের শিক্ষার্থীর মধে৵। প্রতিবছরই সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতো যোসেফাইট ম্যাথ ম্যানিয়া। তবে কোভিড-১৯ মহামারির কারণে এ বছর অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এ গণিত উৎসব। ইভেন্টটি ৯টি জনপ্রিয় প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে—Math Memes, Math Article, 5-Minute Professor, Code Crusher, Sudoku, Google Genius, IQ test, Rapid Math এবং Bangladesh Math Olympiad (BdMO) এর সহযোগিতায় অনুষ্ঠিত হবে ম্যাথ অলিম্পিয়াড।
৩ অক্টোবর শুরু হয় গণিতপ্রেমীদের মিলনমেলার রেজিস্ট্রেশন পর্ব। এ ছাড়া ফেসবুকে যোসেফাইট ম্যাথ ক্লাবের গ্রুপে ইতোমধ্যে শুরু হয়ে গেছে Math Meme ও Math Article প্রতিযোগিতা। গতকাল বুধবার পর্যন্ত চলে দেশব্যাপী গণিত উৎসবের রেজিস্ট্রেশন।
সারা দেশের সব স্কুল-কলেজের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘প্রথম আলো যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২১’–তে অংশগহণ করতে পারবে। ইতিমধ্যে দুই হাজারের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এই গণিত উৎসবে। ২২ অক্টোবর মূল অনুষ্ঠানের পাশপাশি ২৩ অক্টোবর ফেসবুক লাইভের মাধ্যমে আয়োজন করা হবে এর সমাপনী অনুষ্ঠান। ‘প্রথম আলো যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২১’ সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রবেশ করুন https: //fb. me/e/1kq1FeLmv