অধ্যায় ৬
৯. কোনটি ঋণের দলিল নয়?
ক. বিনিময় বিল খ. চেক
গ. অঙ্গীকারপত্র ঘ. প্রত্যয়নপত্র
১০. চেকের মূল পক্ষ কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১১. অতীতে চেক কী নামে পরিচিত ছিল?
ক. পাস বই খ. পাওনা চিঠি
গ. জমা রসিদ ঘ. উত্তোলন চিঠি
১২. ব্যাংকের নাম উল্লেখ করে চেকে দাগকাটা হলে তাকে কী বলে?
ক. সাধারণ দাগকাটা
খ. বিশেষ দাগকাটা
গ. দ্বৈত দাগকাটা
ঘ. সব কটিই
১৩. আধুনিক চেক সর্বপ্রথম কোথায় ছাপানো হয়?
ক. সুইডেনে খ. আমেরিকায়
গ. ইংল্যান্ডে ঘ. চীনে
১৪. বাংলাদেশ হস্তান্তরযোগ্য দলিল আইনটি কত সালের?
ক. ১৮৯১ খ. ১৮৮১
গ. ১৮৮৮ ঘ. ১৯৮১
১৫. বিনিময় বিল সম্পর্কে হস্তান্তরযোগ্য দলিল আইনের কত ধারায় বলা হয়েছে?
ক. ধারা-৩ খ. ধারা-৪
গ. ধারা-৫ ঘ. ধারা-৬
১৬. বিনিময় বিল ইস্যু করে কে?
ক. ব্যাংক খ. সরকার
গ. ব্যবসায়ী ঘ. অর্থ সচিব
১৭. বাংলাদেশে প্রথম উপহার চেক ইস্যু করে কোন ব্যাংক?
ক. সোনালী ব্যাংক খ. জনতা ব্যাংক
গ. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
ঘ. ডাচ্–বাংলা ব্যাংক
১৮. হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন অনুযায়ী বিনিময় বিলে কত ঘণ্টার মধ্যে স্বীকৃতি দিতে হয়?
ক. ২৪ খ. ৪৮
গ. ৭২ ঘ. ৯০
১৯. বিনিময় বিল প্রত্যাখ্যাত হলে সুদ ও নোটিং চার্জ কে বহন করে?
ক. আদেষ্টা খ. আদিষ্ট
গ. ব্যাংক ঘ. অনুমোদিত প্রাপক
২০. পাওনাদার দেনাদারের ওপর কোন দলিল প্রস্তুত করে?
ক. চেক খ. মানি অর্ডার
গ. বিনিময় বিল ঘ. অঙ্গীকারপত্র
২১. প্রমিসরি নোটে কোনটির প্রয়োজন নেই?
ক. গ্রাহকের খ. প্রস্তুতকারীর
গ. ব্যাংক হিসাবের ঘ. স্বাক্ষরের
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা