বহুনির্বাচনি অংশে জোর দেবে | এসএসসি পরীক্ষা | প্রধান শিক্ষকের বিশেষ পরামর্শ

এসএসসি পরীক্ষা ২০২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষা ২০২১ | বিশেষ পরামর্শ
এসএসসি পরীক্ষা ২০২১ | বিশেষ পরামর্শ

বহুনির্বাচনি অংশে জোর দেবে

প্রিয় পরীক্ষার্থী, ইতিমধ্যেই তোমরা বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রের ধরন সম্পর্কে জেনেছ। পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যবইয়ের অ্যাসাইনমেন্টের অধ্যায়গুলো থেকেই তোমাদের জ্ঞান–দক্ষতা অনুযায়ী সাধারণ কিছু প্রশ্ন আসবে। যেগুলোর উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে।

পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে যে অধ্যায়গুলো এবারের এসএসসি পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো ভালো করে রিভিশন দেবে।

সৃজনশীল ও বহুনির্বাচনি অংশ মনোযোগ দিয়ে পড়বে। সাল, বিখ্যাত ব্যক্তির নামের বানান যেন ভুল না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। একই পরিমাণ নম্বরের কোনো প্রশ্নের উত্তর অনেক বড়, আবার কোনো প্রশ্নের উত্তর যেন ছোট না হয়ে যায়, সে জন্য তোমরা বাড়িতে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু লিখা যায়, সেভাবে প্রশ্নের উত্তর করা অনুশীলন করবে।

তোমাদের প্রতি আরেকটি অনুরোধ হলো, পরীক্ষার আগের রাতে বেশি রাত জেগে পড়বে না। তোমরা ইতিমধ্যেই অনেক কিছু শিখেছ, অতএব পরীক্ষা নিয়ে কোনো টেনশন না করে তোমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে এবং পরীক্ষার দিন সকালে পরীক্ষা–সংক্রান্ত সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষার হলে পৌঁছাবে। তোমাদের সাফল্য কামনা করছি।

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা