অধ্যায় ৩
৯৬. ই-টেন্ডারিং চালু হওয়ার ফলে কী হয়েছে?
ক. দুর্নীতি করার সুযোগ কমে গেছে
খ. দুর্নীতি করার সুযোগ কমতে পারে
গ. দুর্নীতি করার সুযোগ বাড়তে পারে
ঘ. দুর্নীতি করার সুযোগ বেড়ে গেছে
৯৭. ক্রেডিট কার্ড নম্বর বের করার জন্য হ্যাকাররা কোনটি বেছে নিয়েছেন?
ক. ব্যাংকের তথ্যভান্ডার
খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. অনলাইন
ঘ. ইন্টারনেট
৯৮. পৃথিবী থেকে দুর্নীতি কমানোর শক্তিশালী অস্ত্র হিসেবে কোনটি ব্যবহৃত হচ্ছে?
ক. ই-মেইল
খ. তথ্যপ্রযুক্তি
গ. অনলাইন কেনাকাটা
ঘ. ই-কমার্স
৯৯. কোনো দোকান বা শোরুম ছাড়াই পণ্য বিক্রি হয় কিসের মাধ্যমে?
ক. গুগল খ. ই-কমার্স
গ. ই-শপ ঘ. ই-টেন্ডার
১০০. কম্পিউটারে ভাইরাসের আক্রমণ
বোঝা যায়—
i. কম্পিউটারের গতি কমে গেলে
ii. ঘন ঘন রিবুট না হলে
iii. হ্যাং হয়ে গেলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০১. তথ্য অধিকার কোনটির সঙ্গে সম্পৃক্ত?
ক. রাষ্ট্রের খ. মোবাইল
গ. টিভি ঘ. রেডিও
১০২. বাংলাদেশে কত সাল থেকে তথ্য অধিকার আইন চালু রয়েছে?
ক. ২০০৬ খ. ২০০৮
গ. ২০০৯ ঘ. ২০১২
১০৩. বাংলাদেশে কত সাল থেকে সংশোধিত তথ্য অধিকার আইন বলবৎ হয়েছে?
ক. ২০১১ খ. ২০০৯
গ. ২০০৮ ঘ. ২০০৬
১০৪. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন-২০০৬ (সংশোধিত-২০০৯) অনুযায়ী হ্যাকিংয়ের অপরাধে কত বছর কারাদণ্ডের বিধান রয়েছে?
ক. এক-দুই খ. এক-তিন
গ. তিন-পাঁচ ঘ. তিন-সাত
১০৫. তথ্য অধিকার আইনে তথ্যপ্রাপ্তিতে রয়েছে—
i. বিবেক ও বাক্স্বাধীনতার পূর্বশর্ত
ii. তথ্যবহ বস্তু অন্তর্ভুক্ত
iii. ব্যক্তির চিন্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৬. বাংলাদেশ তথ্য কমিশনের ওয়েবসাইট কোনটি?
ক. www.infocom.gov.bd
খ. www.info.gov.bd
গ. www.infocom.bd.com
ঘ. www.info.bd.com
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৯৬. ক ৯৭. ক ৯৮. খ ৯৯. খ
১০০. খ ১০১. ক ১০২. ক ১০৩. খ ১০৪. ঘ. ১০৫. ঘ ১০৬. ক
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা