অধ্যায় ৩
১. উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত কী শোষণ করে?
ক. লবণ খ. সালফার
গ. পুষ্টিকণিকা ঘ. খনিজ লবণ
২. উদ্ভদের শোষিত পানি কী আকারে দেহ থেকে বের করে দেয়?
ক. অক্সিজেন খ. বাষ্প
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. পানি
৩. তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুর চলন কেমন হয়?
ক. সহজ খ. দ্রুত
গ. ধীরগতি ঘ. মাঝারি ধরনের
৪. অণুর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের কী বন্ধ হয়ে যায়?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. শ্বসন
৫. জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য কী ব্যবহৃত হয়?
ক. অক্সিজেন খ. পানি
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. সূর্যের আলো
৬. একটি ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে কার সহায়তা লাগে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. শ্বসন
৭. বেশির ভাগ কলয়েডধর্মী পদার্থ কেমন?
ক. পানিধর্মী খ. পানিশোষিত
গ. শুকনা ঘ. আর্দ্র
৮. প্রস্বেদনের ফলে উদ্ভিদ কিসের চাপ থেকে মুক্ত হয়?
ক. শ্বসনের খ. অতিরিক্ত পানির
গ. খাবার ঘ. অভিস্রবণের
৯. কোন গাছের কাণ্ড ও মধ্য শিরা স্বচ্ছ?
ক. থানকুনি খ. পাথরকুচি
গ. পেপারোমিয়া ঘ. থানকুনি
১০. কিসের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়?
ক. শ্বসন খ. জাইলেম
গ. ফ্লোয়েম ঘ. শিরা
১১. উদ্ভিদের পাতায় উত্পন্ন খাদ্য কিসের দ্বারা সারা দেহে পরিবাহিত হয়?
ক. জাইলেম খ. ফ্লোয়েম
গ. অভিস্রবণ ঘ. সালোকসংশ্লেষণ
১২. জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের কোন ধরনের পরিবহন হয়?
ক. পাতামুখী খ. উর্ধ্বমুখী
গ. নিম্নমুখী ঘ. চতুর্মুখী
১৩. ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরসের কোনমুখী পরিবহন হয়?
১৪. স্কুলে তোমাকে উদ্ভিদের পানি পরিবহনের একটি পরীক্ষা করতে বলল। তুমি পানি পরিবহনের জন্য কোন উদ্ভিদটি বেছে নেবে?
ক. দোপাটি খ. সূর্যমুখী
গ. পাথরকুচি ঘ. মাশরুম
১৫. প্রস্বেদনের ফলে উদ্ভিদের প্রচুর পানি বাষ্পকারে কোথায় যায়?
ক. বায়ুমণ্ডলে খ. শ্বসনে
গ. অভিস্রবণে ঘ. খাদ্যরসে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা