অধ্যায় ৪
১. নিম্ন শ্রেণির জীবে কোন ধরনের প্রজননের প্রবণতা বেশি?
ক. অযৌন খ. যৌন
গ. অঙ্গজ ঘ. উভয়
২. নিম্ন শ্রেণির উদ্ভিদে কিসের মাধ্যমে বংশ রক্ষা করে?
ক. বীজ খ. স্পোর
গ. ফুল ঘ. পরাগায়ন
৩. আলু, আদা মিষ্টি আলু নিচের কোনটি উদাহরণ?
ক. টিউবার খ. রাইজোম
গ. বাল্ব ঘ. স্টোলন
৪. স্টোলনের অগ্রভাগে কী উত্পন্ন হয়?
ক. মুকুল খ. চোখ
গ. কন্দ ঘ. কুঁড়ি
৫. একটি আদর্শ উদ্ভিদের কয়টি অংশ থাকে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৬. নিচের কোনটিতে স্ব পরাগায়ন হয়ে থাকে?
ক. শিমুল খ. পেঁপে
গ. সরিষা ঘ. ধান
৭. উন্নত জাতের উদ্ভিদের জনন অঙ্গ কোনটি?
ক. ফুল খ. ফল
গ. পরাগ ঘ. কুঁড়ি
৮. গুচ্ছ ফল কোনটি?
ক. নয়নতারা খ. আম
গ. কলা ঘ. সরিষা
৯. বীজত্বকের বাইরের অংশকে কী বলে?
ক. বীজপত্র খ. বীজত্বক
গ. টেস্টা ঘ. টেগমেন
১০. বীজত্বকের ভেতরের অংশকে কী বলে?
ক. টেগমেন খ. টেষ্টা
গ. পত্র ঘ. বীজপত্র
১১. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বর্ণহীন গ. গন্ধহীন
গ. হালকা ধরনের ঘ. রঙিন ও গন্ধযুক্ত
১২. নিচের কোনটি প্রাণীপরাগী ফুল?
ক. জবা খ. শিমুল
গ. ধান ঘ. কচুরিপানা
১৩. পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
ক. ফলে খ. গর্ভমুণ্ডে
গ. পরাগধানীতে ঘ. ফুলের পাপড়িতে
১৪. ফুলের সবচেয়ে বাইরের স্তবককে কী বলে?
ক. পাপড়ি খ. বৃত্তি
গ. বৃন্ত ঘ. দল
১৫. ফুলের কুঁড়িতে রোজ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে কোনটি?
ক. বৃত্তি খ. দলমণ্ডল
গ. বৃত্ত ঘ. পাপড়ি
১৬. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো—
i. ফুল বড় হয়
ii. ফুল মধুগ্রন্থিহীন
iii. গর্ভমুণ্ড আঠালো হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. ক ২. খ ৩ ক ৪. ক ৫. ঘ ৬. গ
৭. ক ৮. ক ৯. গ ১০ ক ১১. ঘ ১২. খ ১৩. খ
১৪. খ ১৫. ক ১৬. গ
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা