বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৭

৭৮. যুগে যুগে রাষ্ট্রের কোনটির পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে?

ক. সরকারের ধরন ও ধারণার

খ. ক্ষমতার

গ. সরকারের ধরন

ঘ. সরকারের ধারণার

৭৯. একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?

ক. একদলের শাসন

খ. প্রধানমন্ত্রীর শাসন

গ. রাষ্ট্রপতির শাসন

ঘ. একাধিক ব্যক্তির শাসন

৮০. গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?

ক. সরকার খ. প্রধানমন্ত্রী

গ. রাষ্ট্রপতি ঘ. জনগণ

৮১. গণতন্ত্রে সব ক্ষমতার উৎস কে?

ক. সরকার খ. জনগণ

গ. রাষ্ট্র ঘ. রাষ্ট্রপতি

৮২. গণতন্ত্র বলতে কী বোঝায়?

ক. রাষ্ট্রপতির শাসন

খ. প্রধানমন্ত্রীর শাসন

গ. জনগণের শাসন

ঘ. মন্ত্রীদের শাসন

৮৩. বর্তমানে দেশে কয়টি জেলা পরিষদ স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে?

ক. ৪১টি খ. ৫২টি

গ. ৫৩টি ঘ. ৬১টি

৮৪. শাসন বিভাগ গঠিত—

i. রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের নিয়ে

ii. সরকারপ্রধানের কর্মকর্তাদের নিয়ে

iii. সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. ii খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৫. পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কয়টি জেলা পরিষদ ?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৬টি

৮৬. ইউনিয়ন পরিষদের কাজ—

i. সার্বিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন

ii. এলাকার জমির খাজনা আদায়ের ব্যবস্থা নেওয়া

iii. বিবাদ নিষ্পত্তি করা

নিচের কোনটি সঠিক?

ক. ii খ.iii

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৭: ৭৮. ক ৭৯. ক ৮০. ঘ ৮১. খ ৮২. গ ৮৩. ঘ ৮৪. ঘ ৮৫. গ ৮৬. ঘ