তৈলচিত্রের ভূত
১২. আরমান সাহেব একজন কলেজশিক্ষক। তিনি ছাত্রদের যেকোনো সমস্যার সমাধানে সহযোগিতা করেন। উদ্দীপকের চরিত্রটির সাথে গল্পে কার মিল পাওয়া যায়?
ক. নগেন খ. মামা
গ. পরেশ ঘ. ডাক্তার
১৩. ‘তুমি কোন দেশি ছেলে?’—এখানে লেখক কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন?
ক. অশিক্ষাকে খ. অজ্ঞতাকে
গ. অজানাকে ঘ. বুদ্ধিহীনতাকে
১৪. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটির মধ্যে লেখক কিসের প্রচেষ্টা করেছেন?
ক. কুসংস্কারমুক্ত সমাজ গড়তে
খ. কুসংস্কারবিরোধী আন্দোলন করতে
গ. মানুষকে শিক্ষা দিতে
ঘ. ভালোবাসতে
১৫. ‘তৈলচিত্রের ভূত’ ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. মোসলেম ভারত
খ. সমকাল
গ. ইত্তেফাক
ঘ. মৌচাক
১৬. কত সালে মৌচাক পত্রিকায় তৈলচিত্রের ভূত প্রকাশিত হয়?
ক. ১৯৪১ সালে খ. ১৯৪২ সালে
গ. ১৯৪৪ সালে ঘ. ১৯৪৩ সালে
১৭. মানিক বন্দ্যোপাধ্যায় খ্যাতিমান কী হিসেবে?
ক. কবি ও গল্পকার
খ. কবি ও ঔপন্যাসিক
গ. ঔপন্যাসিক ও ছোটগল্পকার
ঘ. ঔপন্যাসিক ও নাট্যকার
১৮. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫৪ খ. ১৯৫৬
গ. ১৯৫৮ ঘ. ১৯৬০
১৯. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?
ক. মাসির খ. পিসির
গ. মামার ঘ. দাদার
২০. নগেন প্রায়ই তার মামাকে জমের বাড়ি পাঠাত কেন?
ক. পড়ার খরচ না দেওয়ায়
খ. ভালো ব্যবহার না করায়
গ. বিরক্তির ভাব প্রকাশ করায়
ঘ. অনাদর–অবহেলা করায়
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আদনান সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। একসময় মনে হলো, তার পেছনে পেছনে কেউ হাটছে। সে পেছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। ফলে সে ভয়ে কাঁপছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখেন, আদনানের পায়ের জুতার তলে পেরেক গাঁথা
একটা কাঠি। এতক্ষণে আদনান ভয়ের কারণ
খুঁজে পায়।
২১. উদ্দীপকের আদনানের সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাদৃশ্যের কারণ কী?
ক. তাদের বয়স কম
খ. তারা অন্ধকার ভয় করত
গ. তারা ভীষণ ভীতু ছিল
ঘ. তারা ভূত দেখেছিল
২২. এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান?
ক. বাস্তবজ্ঞানের অভাব
খ. প্রকৃত শিক্ষা না পাওয়া
গ. মানসিক বিকাশ না হওয়া
ঘ. সঠিক সিদ্ধান্ত নিতে না পারা
সঠিক উত্তর
তৈলচিত্রের ভূত: ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ঘ
১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. খ