বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈলচিত্রের ভূত

৫২. রাতে লাইব্রেরিতে যাওয়ার জন্য নগেনের এত আগ্রহ হলো কেন?

ক. পড়াশোনা করার জন্য

খ. বই চুরি করার জন্য

গ. মামার তৈলচিত্রে শ্রদ্ধা জানানোর জন্য

ঘ. তৈলচিত্র চুরি করার জন্য

৫৩. পরাশর ডাক্তার সম্পর্কে নিচের কোন উক্তিটি সমর্থনযোগ্য?

ক. বুদ্ধিমান ও আধুনিক

খ. সাহসী ও লোভী

গ. জ্ঞানী ও সাহসী

ঘ. কুসংস্কারে বিশ্বাসী

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

১. কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন?

ক. ১৯৬৯-এর ৭ মার্চ

খ. ১৯৭১-এর ৩ মার্চ

গ. ১৯৭১-এর ৭ মার্চ

ঘ. ১৯৭৪-এর ৩ মার্চ

২. রেসকোর্স ময়দানের ভাষণই বাংলাদেশের স্বাধীনতার আহ্বান। কারণ, এই ভাষণে ছিল—

ক. স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেওয়ার বাণী

খ. সংগ্রাম পরিষদ গড়ে তোলার অঙ্গীকার

গ. অ্যাসেম্বলিতে না বসার আহ্বান

ঘ. বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান

৩. আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান

খ. ইয়াহিয়া খান

গ. মওলানা ভাসানী

ঘ. জুলফিকার আলী ভুট্টো

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবন যাপন করেন। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তাঁর জীবন থেকে কেড়ে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনো মাথা নত করেন নি। অবশেষে জয় হয় মানবতার,

অবসান ঘটে বর্ণবাদের।

৪. বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলা—উভয়ের মধ্যে কোন গুণের মিল খুঁজে পাওয়া যায়?

i. সহনশীলতা

ii. দেশপ্রেম

iii. আপোষহীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের কী উপহার দিয়েছে?

ক. গভীর দেশপ্রেম খ. বাঙালি সংস্কৃতি

গ. স্বাধীন রাষ্ট্র ঘ. বৈষম্য থেকে মুক্তি

৬. পাকিস্তানে গণ-অভ্যুত্থান হয় কত সালে?

ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে

গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭১ সালে

সঠিক উত্তর

তৈলচিত্রের ভূত: ৫২. গ ৫৩. ক

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম: ১. গ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ


মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা