এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
১৬. ৭ মার্চ বঙ্গবন্ধু আনুমানিক কত লোকের উপস্থিতিতে ভাষণ দেন?
ক. ২ লাখ খ. ৫ লাখ
গ. ১০ লাখ ঘ. ১৫ লাখ
১৭. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কত মিনিটের ভাষণ দেন?
ক. ১৮ মিনিটের খ. ১৯ মিনিটের
গ. ২১ মিনিটের ঘ. ২২ মিনিটের
১৮. জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন কবে?
ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৯ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৭৫ সালে
১৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে?
ক. ১৯২০ সালের ৭ মার্চ
খ. ১৯২০ সালের ১৭ মার্চ
গ. ১৯২০ সালের ২০ মার্চ
ঘ. ১৯২০ সালের ২৭ মার্চ
২০. আইয়ুব খান মার্শাল ল জারি করে রেখেছিলেন কত দিন?
ক. ৮ বছর পর্যন্ত খ. ১০ বছর পর্যন্ত
গ. ১২ বছর পর্যন্ত ঘ. ১৫ বছর পর্যন্ত
২১. বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে কত সালের নির্বাচনে?
ক. ১৯৬৯ সালের খ. ১৯৭০ সালের
গ. ১৯৭১ সালের ঘ. ১৯৭২ সালের
২২. বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করতে অনুরোধ জানান?
ক. ১৫ ফেব্রুয়ারি খ. ২০ ফেব্রুয়ারি
গ. ২৫ ফেব্রুয়ারি ঘ. ২৮ ফেব্রুয়ারি
২৩. ১৯৭১ সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মনোভাব ছিল—
i. গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র
ii. নির্বাচনের ফলাফল ভেঙে দেওয়া
iii. বাঙালির কাছে ক্ষমতা না দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ নামকরণটি কীভাবে হলো?
ক. বঙ্গবন্ধুর ভাষণের শেষ সংলাপ
খ. বঙ্গবন্ধুর দেওয়া একটি স্লোগান
গ. বঙ্গবন্ধুর লেখা একটি কবিতার চরণ
ঘ. বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে স্লোগান
২৫. ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না’—তবে শেখ মুজিবুর রহমান কী চেয়েছিলেন?
ক. রাষ্ট্রপতি খ. নির্বাচন
গ. মানুষের অধিকার
ঘ. বাংলার স্বাধীনতা
২৬. ‘আমরা যখন মরতে শিখেছি’—এখানে ‘আমরা’ বলতে কী বোঝায়?
ক. আওয়ামী লীগের নেতাদের
খ. পূর্ব পাকিস্তানের মানুষকে
গ. পশ্চিমবঙ্গের মানুষকে
ঘ. সংগ্রামী নেতাদের
সঠিক উত্তর
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম: ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. খ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা