এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
২৭. ‘১৯৫২ সালে রক্ত দিয়েছি’—কিসের জন্য?
ক. স্বাধীনতার জন্য খ. শিক্ষার জন্য
গ. ভাষার জন্য ঘ. নির্বাচনের জন্য
২৮. বিশ্বসভায় বাংলাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী?
ক. রাষ্ট্রভাষা আন্দোলনে তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ
খ. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান
গ. জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দান
ঘ. মাতৃভাষা আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া
২৯. ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’—জাতির জনক বঙ্গবন্ধুর এ উক্তির মধ্যে কী প্রকাশ পেয়েছে?
ক. মুক্তিযুদ্ধে সংঘবদ্ধ হবার দৃঢ় আহ্বান
খ. যুদ্ধের জন্যে দুর্গের প্রয়োজনীয়তা
গ. বাড়িতে দুর্গ হলে জয় অনিবার্য
ঘ. দুর্গ তৈরি ছাড়া যুদ্ধ অসম্ভব
৩০. বঙ্গবন্ধু আহ্বান করেছিলেন-
i. ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে
ii. যার যা আছে তা দিয়েই শত্রুর মোকাবিলা করতে
iii. সব প্রকার যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে বলেছেন—
i. এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
ii. রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব
iii. এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে যেখানে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে বলেছেন—
i. প্রত্যেক গ্রামে ii. প্রত্যেক মহল্লায়
iii. প্রত্যেক ঘরে ঘরে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গণ-অভ্যুত্থানে সাফল্যের মাধ্যমে শেখ মুজিবুর রহমান জেল থেকে বেরিয়ে আসেন। আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে।
৩৩. এখানে যে আন্দোলনের কথা বলা হয়েছে, সেটি কবে সংঘটিত হয়েছিল?
ক. ১৯৫২ সালে খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৯১ সালে
৩৪. উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?
ক. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
খ. ৫২ সালের ভাষা আন্দোলন
গ. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
ঘ. ৬৯-এর গণ-আন্দোলন
সঠিক উত্তর
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম: ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. ঘ ৩১. ঘ ৩২. খ ৩৩. গ ৩৪. গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা