বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করিয়া থাকি।

উত্তর: আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করে থাকি।

প্রশ্ন: রাজপুত্র রাজা হয়ে রাখালকে মন্ত্রী বানাইবে।

উত্তর: রাজপুত্র রাজা হয়ে রাখালকে মন্ত্রী বানাবে।

প্রশ্ন: রাজপুরী আলো করিয়া থাকে রানি।

উত্তর: রাজপুরী আলো করে থাকে রানি।

প্রশ্ন: রাখাল মাঠে গরু চরাইতেছে।

উত্তর: রাখাল মাঠে গরু চরাচ্ছে।

প্রশ্ন: কাঞ্চনমালা চোখের জল ফেলিয়া দুঃখের কথা বলে।

উত্তর: কাঞ্চনমালা চোখের জল ফেলে দুঃখের কথা বলে।

প্রশ্ন: নকল রানি পিঠা বানাইতে চেষ্টা করে।

উত্তর: নকল রানি পিঠা বানাতে চেষ্টা করে ।

প্রশ্ন: সৈকত ও তার বন্ধুরা মাঠে খেলিতেছে।

উত্তর: সৈকত ও তার বন্ধুরা মাঠে খেলছে।

প্রশ্ন: মুক্তিযোদ্ধারা আমাদের স্মৃতিতে বাঁচিয়া আছেন।

উত্তর: মুক্তিযোদ্ধারা আমাদের স্মৃতিতে বেঁচে আছেন।

প্রশ্ন: রাতের তারা মিটিমিটি করিয়া জ্বলে।

উত্তর: রাতের তারা মিটিমিটি করে জ্বলে।

প্রশ্ন: উহাকে মেরো না।

উত্তর: ওকে মেরো না।

প্রশ্ন: লিপি বাড়ির কাজ করিতেছে।

উত্তর: লিপি বাড়ির কাজ করছে।

প্রশ্ন: মিলির কথায় সবাই মিলে হাসিয়া উঠল।

উত্তর: মিলির কথায় সবাই মিলে হেসে উঠল।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

খন্দকার আতিক, শিক্ষকউইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা