বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: আমার চোখ পড়িল অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে।

উত্তর: আমার চোখ পড়ল অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে।

প্রশ্ন: আমরা দুটি শখের হাঁড়ি কিনিলাম।

উত্তর: আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম।

প্রশ্ন: কিশোর আলো প্রতিষ্ঠাবার্ষিকীতে খুব মজা হইল।

উত্তর: কিশোর আলো প্রতিষ্ঠাবার্ষিকীতে খুব মজা হলো।

প্রশ্ন: মামা বলিলেন, এটা শখের হাঁড়ি।

উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি।

প্রশ্ন: বালকেরা মাঠে খেলিতেছে।

উত্তর: বালকেরা মাঠে খেলছে।

প্রশ্ন: গ্রামে পাখির কিচিরমিচির ডাক শুনিয়া সকালে ঘুম ভাঙে।

উত্তর: গ্রামে পাখির কিচিরমিচির ডাক শুনে সকালে ঘুম ভাঙে।

প্রশ্ন: এত রাতে চেঁচামেচি করিও না।

উত্তর: এত রাতে চেঁচামেচি করো না।

প্রশ্ন: তানিমকে ডাকিয়া আনো।

উত্তর: তানিমকে ডেকে আনো।

প্রশ্ন: শব্দদূষণে আমাদের শ্রবণশক্তি কমিয়া যায়।

উত্তর: শব্দদূষণে আমাদের শ্রবণশক্তি কমে যায়।

প্রশ্ন: গাছের ডালের আড়ালে পাখি ডাকিতেছে।

উত্তর: গাছের ডালের আড়ালে পাখি ডাকছে।

প্রশ্ন: নিলীমা গান গাইতেছে।

উত্তর: নিলীমা গান গাইছে।

প্রশ্ন: আমরা বুদ্ধিজীবীদের চিরদিন স্মরণ করিব।

উত্তর: আমরা বুদ্ধিজীবীদের চিরদিন স্মরণ করব।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল