মাটির নিচে যে শহর
প্রশ্ন: যুক্তবর্ণ বিভাজন কর এবং বাক্য রচনা লেখ।
প্র, স্ত, ক্স, ষ্ক, র্ক
উত্তর: প্র=প+র-ফলা ( ্র)—ধান আমাদের প্রধান ফসল।
স্ত=স+ত+উ—অজিত প্রতিদিন মন্দিরে স্তব-স্তুতি করে।
ক্স=ক+স—কক্সবাজার পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকত।
ষ্ক=ষ+ক—জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ আবিষ্কার করেন।
র্ক=ক+রেফ (র্ )—শুধু শুধু তর্ক করা উচিত নয়।
শিক্ষাগুরুর মর্যাদা
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।
কুমার, শাহজাদা, বারি, চরণ, শির, শাহানশাহ
উত্তর
শব্দ অর্থ
কুমার রাজার ছেলে (রাজকুমার)
শাহজাদা বাদশাহর পুত্র
বারি পানি (শব্দটি কবিতায় ব্যবহৃত হয়)
চরণ পা
শির মাথা
শাহানশাহ বাদশাহ, রাজাধিরাজ
প্রক্ষালন ধোয়া, পানি দিয়ে পরিষ্কার করা
কুর্নিশ মাথা নত করে অভিবাদন করা
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
কুমার, বারি, চরণ, শির, শাহানশাহ, কুর্ণিশ
ক. পিতার হাত রেখে পুত্র দোয়া চাইল।
খ. বর্ষাকালে প্রবল বর্ষণ হয়।
গ. আগের দিনে হাতি-ঘোড়া চড়ে শিকারে যেতেন।
ঘ. উজির বাদশাহকে করলেন।
ঙ. আলমগীর ছিলেন একজন মহত্প্রাণ শাসক।
চ. অন্যায়ের কাছে কখনো নত করব না।
উত্তর
ক. পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল।
খ. বর্ষাকালে প্রবল বারি বর্ষণ হয়।
গ. আগের দিনে হাতি-ঘোড়া চড়ে শাহানশাহ শিকারে যেতেন।
ঘ. উজির বাদশাহকে কুর্ণিশ করলেন।
ঙ. শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহত্প্রাণ শাসক।
চ. অন্যায়ের কাছে কখনো শির নত করব না।
খন্দকার আতিক, শিক্ষক
উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা