২২.
প্রশ্ন: কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এল এসে তাকে বলে রানির যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে
উত্তর: কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এল। এসে তাকে বলে, রানির যদি দাসীর দরকার হয়, তো সে দাসী হবে।
২৩.
প্রশ্ন: নকল রানি উঠানে আলপনা দিতে যায় কোথায় নকশা কোথায় কী এখানে এক খাবলা রং লেপে দেওয়া ওখানে এক খাবলা লেপা দেখতে যে কী অসুন্দর দেখায়
উত্তর: নকল রানি উঠানে আলপনা দিতে যায়। কোথায় নকশা কোথায় কী—এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা লেপা। দেখতে যে কী অসুন্দর দেখায়!
২৪.
প্রশ্ন: রাজা বহু বছর পরে চোখ মেলেন সামনে কে যেন দাঁড়িয়ে কে সেই রাখালবন্ধু রাজা দুই হাতে জড়িয়ে ধরেন তাকে
উত্তর: রাজা বহু বছর পরে চোখ মেলেন। সামনে কে যেন দাঁড়িয়ে! কে! সেই রাখালবন্ধু! রাজা দুই হাতে জড়িয়ে ধরেন তাকে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল