বাংলা | বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭.

প্রশ্ন: দু মুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবে দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে যদি লাকড়ির দরকার হয় তখন কী দিয়ে ভাত রান্না করবে মা দুই বোন অধীর অপেক্ষায় থাকে

উত্তর: দু-মুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবে। দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে। যদি লাকড়ির দরকার হয়, তখন কী দিয়ে ভাত রান্না করবে মা? দুই বোন অধীর অপেক্ষায় থাকে।

৩৮.

প্রশ্ন: জসীমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

উত্তর: জসীমের মনে পড়ে, কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনছিল—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

৩৯.

প্রশ্ন: মা ওঠো শোনো কেউ এসেছে রাহেলা বানু দরজায় টুকটুক শব্দ শোনে দরজার কাছে গেলে আবার শুনতে পায় সে ডাক মা দরজা খোল

উত্তর: মা ওঠো। শোনো, কেউ এসেছে। রাহেলা বানু দরজায় টুকটুক শব্দ শোনে। দরজার কাছে গেলে আবার শুনতে পায় সে ডাক, মা দরজা খোলো।