বাংলা | বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩.

প্রশ্ন: জলপ্রপাত দেখতে যাব কিন্তু পাহাড় দেখব না একি কখনো সম্ভব সম্ভব নয় কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই

উত্তর: জলপ্রপাত দেখতে যাব, কিন্তু পাহাড় দেখব না—একি কখনো সম্ভব? সম্ভব নয়। কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই।

৩৪.

প্রশ্ন: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি কিন্তু এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তাঁর অনেক অবদান ছিল তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় মহীপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ ঢাকায় আবুজর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন

উত্তর: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি। কিন্তু এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তাঁর অনেক অবদান ছিল। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন।

৩৫.

প্রশ্ন: মওলানা ভাসানী ছিলেন একজন নিরহংকার আদর্শবান মানুষ তাঁর জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ সরল তিনি টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন খেতেন সাধারণ মানুষের খাবার এ রকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম দেখা যায়

উত্তর: মওলানা ভাসানী ছিলেন একজন নিরহংকার আদর্শবান মানুষ। তাঁর জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ-সরল। তিনি টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন। খেতেন সাধারণ মানুষের খাবার। এ রকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম দেখা যায়।

৩৬.

প্রশ্ন: স্যার জগদীশচন্দ্র বসু একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী তিনি বাঙালির গৌরব সমগ্র ভারতবর্ষের গৌরব পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ

উত্তর: স্যার জগদীশচন্দ্র বসু একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালির গৌরব। সমগ্র ভারতবর্ষের গৌরব। পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ।

৩৭.

প্রশ্ন: বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন মওলানা আবদুল হামিদ খান ভাসানী চিরকাল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন

উত্তর: বাংলার কৃষক-মজুর-শ্রমিকের অতি আপনজন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী। চিরকাল নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি। মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন।

৩৮.

প্রশ্ন: ঘোর বর্ষা বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে দুই বোন ধানখেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুঁচো চিংড়ি ধরে আনে ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে

উত্তর: ঘোর বর্ষা। বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে। দুই বোন ধানখেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুঁচো চিংড়ি ধরে আনে। ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে।

খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা