বাংলা | যুক্তবর্ণ বিভাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ

৭০. ভ্র ভ+র ভ্রমণ করলে জ্ঞান বাড়ে

৭১. ম্প ম+প আলো বাতাস সম্পদ দিয়ে দেশ আমাদের বাঁচিয়ে রেখেছে।

৭২. ম্ব ম+ব ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন।

৭৩. ম্ভ ম+ভ বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন।

৭৪. ল্ক ল+ক শুল্ক গোয়েন্দা বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

৭৫. ল্গ ল+গ বল্গা হরিণ বৃহৎ আকৃতির হরিণ।

৭৬. ল্ট ল+ট পল্টন ঢাকার একটি বিখ্যাত জায়গা।

৭৭. ল্ড ল+ড গুরুত্বপূর্ণ লাইনটি বোল্ড করে দাও।

৭৮. ম্ল ম+ল তোমার চেহারাটা ম্লান দেখাচ্ছে কেন?

৭৯. ল্প ল+প পোড়ামাটির ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প।

৮০. ল্ব ল+ব এনার্জি ভাল্বে বিদ্যুৎ খরচ কম হয়।

৮১. ল্ম ল+ম লতাগুল্মে বাড়িটি ঘেরা।

৮২. ল্ল ল+ল আমাদের মহল্লাটি সুন্দর।


বাকি অংশ ছাপা হবে আগামীকাল


খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা