প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ
৮৩. শ্চ শ+চ নিশ্চয় তুমি পরীক্ষায় ভালো করবে।
৮৪. শ্ব শ+ব অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের চিরকালীন।
৮৫. শ্ল শ+ল শ্লোক পল্লি সাহিত্যের একটি জনপ্রিয় উপাদান।
৮৬. ষ্ক ষ+ক অসীম আকাশের অজানা রহস্য কিশোর আবিষ্কার করতে চায়।
৮৭. ষ্ট ষ + ট রীমার তেষ্টা পেয়েছে।
৮৮. ষ্ট্র ষ+ট+র বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।
৮৯. ষ্ঠ ষ+ঠ আবিদ ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
৯০. ষ্ণ ষ+ণ নাতিশীতোষ্ণ আবহাওয়া আরামদায়ক।
৯১. ষ্প ষ+প গণ্ডার একটি চতুষ্পদ প্রাণী।
৯২. স্ফ স+ফ আস্ফালন করা ভালো নয়।
৯৩. ষ্ম ষ+ম গ্রীষ্ম ঋতুতে বেশ গরম পরে।
৯৪. স্ক স+ক প্রতিদিন স্কুলে যেতে হবে।
৯৫. স্ট স+ট ইস্টার সানডে খ্রিস্টানদের একটি উৎসব।
৯৬. স্ত স+ত সমস্ত কাজ এখন বন্ধ করো।
৯৭. স্থ স+থ হাতির ভয়ে বনের সবাই তটস্থ।
খন্দকার আতিক, শিক্ষকউইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা