বাংলা – সেট: ১১ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ৯, ১০, ১১ ও ১২। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

বাংলা – সেট : ১১

প্রশ্ন ১০১: বাংলা ভাষার সবচেয়ে বড় গুণ কী?

উত্তর: এই ভাষায় সব ধ্বনি উচ্চারণের জন্য একটি করে বর্ণ আছে।

প্রশ্ন ১০২: বাংলা ভাষার মধ্যযুগের নিদর্শন কোনটি?

উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন

প্রশ্ন ১০৩: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কখন?

উত্তর: ৭ম শতাব্দীতে

প্রশ্ন ১০৪: বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা আছে?

উত্তর: ৩৫০০–এর বেশি

প্রশ্ন ১০৫: বাংলা বর্ণমালার যৌগিক স্বরধ্বনি কী কী?

উত্তর: ঐ, ঔ

প্রশ্ন ১০৬: ‘হ্ম’ যুক্তবর্ণটির বিশ্লেষিত রূপ লেখো।

উত্তর: হ্​ + ম

প্রশ্ন ১০৭: ষ্ণ–এর বিশ্লেষিত রূপ লেখো।

উত্তর: ষ্ + ণ

প্রশ্ন ১০৮: জ্ঞ–এর বিশ্লেষিত রূপ লেখো।

উত্তর: জ্ + ঞ

প্রশ্ন ১০৯: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

উত্তর: ৮টি

প্রশ্ন ১১০: বাংলা বর্ণমালায় নিলীন বর্ণ কোনটি?

উত্তর: অ

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী