বাংলা – সেট: ১২ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ৯, ১০, ১১ ও ১২। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

বাংলা – সেট: ১২

প্রশ্ন ১১১: কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র বেশি অনুরণিত হয়?

উত্তর: ঘোষ ধ্বনি

প্রশ্ন ১১২: উচ্চারণের সময় স্বরতন্ত্রী না কাঁপলে তাকে কী বলে?

উত্তর: অঘোষ ধ্বনি

প্রশ্ন ১১৩: কোন দুটি বর্ণ উচ্চারণের সময় নাকে বাঁশির মতো অনুরণন হয়?

উত্তর: ঞ, ণ

প্রশ্ন ১১৪: ‘চ’ ধ্বনির উচ্চারণের স্থানকে কী বলে?

উত্তর: অগ্রতালু

প্রশ্ন ১১৫: স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?

উত্তর: দশটি

প্রশ্ন ১১৬: ‘হ্ন’ এর বিশ্লেষিত রূপ কেমন?

উত্তর: হ্​ + ন

প্রশ্ন ১১৭: বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?

উত্তর: ১০টি

প্রশ্ন ১১৮: শব্দের ক্ষুদ্রতম একক কী?

উত্তর: ধ্বনি

প্রশ্ন ১১৯: ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?

উত্তর: কার

প্রশ্ন ১২০: শব্দের মধ্যবর্তী স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

উত্তর: বর্ণ বিপর্যয়।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী