বাংলা – সেট: ১৩ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ১৩, ১৪, ১৫ ও ১৬। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট : ১৩
প্রশ্ন ১২১: কোন জাতীয় শব্দে ষ-এর ব্যবহার হয় না?
উত্তর: অর্ধতৎসম, তদ্ভব ও বিদেশি শব্দে।
প্রশ্ন ১২২: কোন ধরনের শব্দে ‘ষ’–এর ব্যবহার হয়?
উত্তর: তৎসম।
প্রশ্ন ১২৩: ‘পোশাক’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর: ফারসি।
প্রশ্ন ১২৪: ‘বাঁশি’ অর্থগতভাবে কোন জাতীয় পদ?
উত্তর: রূঢ়ি
প্রশ্ন ১২৫: ‘রিকশা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: জাপানি।
প্রশ্ন ১২৬: অবিকৃত অবস্থায় বাংলায় প্রচলিত যেসব সংস্কৃত শব্দ রয়েছে, তাদের কী বলে?
উত্তর: তৎসম শব্দ
প্রশ্ন ১২৭: যেসব শব্দ প্রকৃতি ও প্রত্যয় অনুযায়ী নির্ণয় করা হয়, তাদের কী বলে?
উত্তর: যৌগিক শব্দ
প্রশ্ন ১২৮: ‘পাঞ্জেরি’ কোন জাতীয় শব্দ?
উত্তর: ফারসি
প্রশ্ন ১২৯: লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি কোন ধরনের শব্দ?
উত্তর: বর্মি
প্রশ্ন ১৩০: শব্দের সঙ্গে টি, টা, খানা যুক্ত হলে কোন অর্থ প্রকাশ করে?
উত্তর: সুনির্দিষ্ট অর্থ।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী