বাংলা – সেট: ১৪ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ১৩, ১৪, ১৫ ও ১৬। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট : ১৪
প্রশ্ন ১৩১: ‘মন্ত্রী’ শব্দে কোন বহুবচনবাচক শব্দ যুক্ত হয়?
উত্তর: বর্গ
প্রশ্ন ১৩২: প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: কুল
প্রশ্ন ১৩৩: কোন কোন পদের বহুবচন হয়?
উত্তর: বিশেষ্য ও বিশেষণ
প্রশ্ন ১৩৪: কোন বহুবচনবাচক প্রত্যয় কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে হয়?
উত্তর: বৃন্দ/মণ্ডলী/বর্গ
প্রশ্ন ১৩৫: অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
উত্তর: বহুবচন
প্রশ্ন ১৩৬: একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কোন ধরনের পার্থক্য দেখা যায়?
উত্তর: আকৃতিগত
প্রশ্ন ১৩৭: পাল ও যূথ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: জন্তুর বহুবচনে
প্রশ্ন ১৩৮: ‘আদি’ বহুবচনবাচক শব্দটি কোন ধরনের শব্দের শেষে যুক্ত হয়?
উত্তর: বস্তুবাচক
প্রশ্ন ১৩৯: নিচের বাক্যগুলো থেকে লিঙ্গ পরিবর্তন করে বাক্যগুলো পুনরায় লেখো।
ক. কুমার যাবে বাঘ শিকারে সঙ্গে যাবে কে?
খ. সম্রাজ্ঞীর হুলো বিড়াল কোমর বেঁধেছে।
খ. বহে নদী নিরবধি জেলে গায় গান।
উত্তর
ক. কুমারী যাবে বাঘিনী শিকারে সঙ্গে যাবে কে?
খ. সম্রাটের মেনি বিড়াল কোমর বেঁধেছে।গ.
গ. বহে নদ নিরবধি জেলেনী গায় গান।
প্রশ্ন ১৪০: ‘সম্রাজ্ঞী’ কোন নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
উত্তর: বিশেষ নিয়মে।
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী