বাংলা – সেট: ১৫ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ১৩, ১৪, ১৫ ও ১৬। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

বাংলা – সেট : ১৫

প্রশ্ন ১৪১: পুরুষবাচক শব্দের শেষে ‘মান’ থাকলে কীভাবে লিঙ্গান্তর করতে হয়?

উত্তর: ‘মান’কে ‘মতী’তে রূপান্তর করে।

প্রশ্ন ১৪২: নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ দাও।

উত্তর: সতীন, কুলটা, বিধবা।

প্রশ্ন ১৪৩: যেসব শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ নেই, সেগুলোকে কী বলে?

উত্তর: নিত্য পুরুষবাচক শব্দ।

প্রশ্ন ১৪৪: দেশি বা খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

উত্তর: ২১টি।

প্রশ্ন ১৪৫: কার নিজস্ব কোনো অর্থবাচকতা নেই?

উত্তর: উপসর্গের।

প্রশ্ন ১৪৬: ধাতু বা শব্দের উত্তর ভিন্ন ভিন্ন যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে কী বলে?

উত্তর: উপসর্গ।

প্রশ্ন ১৪৭: বাংলা উপসর্গ এ দেশের কোন জনগোষ্ঠীর ভাষা থেকে এসেছে?

উত্তর: প্রাকৃত জনগোষ্ঠীর ভাষা থেকে।

প্রশ্ন ১৪৮: ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’—এ বাক্যে অনুসর্গ কোনটি?

উত্তর: বিনা।

প্রশ্ন ১৪৯: ‘হাসেম কিংবা কাশেম’—এখানে ‘কিংবা’ কোন অব্যয়?

উত্তর: বিয়োজক অব্যয়।

প্রশ্ন ১৫০: অঙ্কবাচক সংখ্যার সাংকেতিক চিহ্ন কয়টি?

উত্তর: ১০টি।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী