বাংলা – সেট: ১৯ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ১৭, ১৮, ১৯ ও ২০। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট : ১৯
১৮১. ভাষার মূল উপাদান কী?
ক. অক্ষর খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. শব্দ
১৮২. Symbol শব্দের অর্থ কী?
ক. প্রতীক খ. শব্দ
গ. বাক্য ঘ. বর্ণ
১৮৩. বাংলা বর্ণমালার উৎস কী?
ক. সংস্কৃতলিপি খ. ব্রাহ্মীলিপি
গ. তিব্বতিলিপি ঘ. দেবনাগরীলিপি
১৮৪. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৮টি
গ. ১০টি ঘ.১১টি
১৮৫. বাংলা ভাষায় স্বরবর্ণ কতটি?
ক. ৫টি খ. ৬টি
গ. ১১টি ঘ. ১৫টি
১৮৬. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৩টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
১৮৭. বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে?
ক. ১১টি খ. ৩৯টি
গ. ৪৯টি ঘ. ৫০টি
১৮৮. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক. ১৩টি খ. ১১টি
গ. ২৯টি ঘ. ৩৯টি
১৮৯. স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. আ-কার খ. ই-কার
গ. ঈ-কার ঘ. কার
১৯০. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. কার খ. ফলা
গ. মাত্রা ঘ. কষি
সঠিক উত্তর
১৮১.খ ১৮২.ক ১৮৩.খ ১৮৪.গ ১৮৫.গ ১৮৬.খ ১৮৭.ঘ ১৮৮.ঘ ১৮৯.ঘ ১৯০.খ
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা