বাংলা – সেট: ২০ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ১৭, ১৮, ১৯ ও ২০। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট: ২০
১৯১. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. ৬টি খ. ৮টি
গ. ১০টি ঘ. ১৮টি
১৯২. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১১টি খ. ২৫টি
গ. ৪০টি ঘ. ৫০টি
১৯৩. সন্ধি কী?
ক. পদের মিলন খ. শব্দের মিলন
গ. বর্ণের মিলন ঘ. বাক্যের মিলন
১৯৪. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন
খ. বর্ণের মিলন
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দ মাধুর্য সম্পাদন
১৯৫. সন্ধির প্রধান সুবিধা কী?
ক. পড়ার সুবিধা
খ. লেখার সুবিধা
গ. উচ্চারণের সুবিধা
ঘ. শোনার সুবিধা
১৯৬. ‘বিদ্যালয়’ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বিদ্য + আলয় খ. বিদ্যা + অলয়
গ. বিদ + আলয় ঘ. বিদ্যা + আলয়
১৯৭. ‘মহেন্দ্র’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মহে + ইন্দ্র খ. মহা + ইন্দ্র
গ. মাহা + ঈন্দ্র ঘ. মহ + ইন্দ্র
১৯৮. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক. শুভ + অচ্ছা খ. শুভ + এচ্ছা
গ. শুভ + ইচ্ছা ঘ. শুভে + ইচ্ছা
১৯৯. ‘শীতার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি সঠিক?
ক. শীত + ঋত খ. শীত + আর্ত
গ. শিত + ঋত ঘ. শিত + অর্ত
২০০. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মত + এক খ. মত + ঐক্য
গ. মতঃ + এক ঘ. মতঃ + ঐক্যঃ
সঠিক উত্তর
১৯১.ক ১৯২.খ ১৯৩.গ ১৯৪.গ ১৯৫.গ ১৯৬.ঘ ১৯৭.খ ১৯৮.গ ১৯৯.ক ২০০.খ
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা