বাংলা – সেট: ২২ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ২১, ২২, ২৩ ও ২৪। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

বাংলা – সেট : ২২

২১১. গোষ্পদ-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?

ক. গোর + পদ খ. গো + পদ

গ. গৌ + পদ ঘ. গৌর + পদ

২১২. ‘মনীষা’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. মনস + ঈষা খ. মনঃ + ঈষা

গ. মনশ + ইষা ঘ. মনি + ঈষা

২১৩. ‘বনস্পতি’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. বনঃ + পতি

খ. বন + স্পতি

গ. বনস + পতি

ঘ. বন + পতি

২১৪. ‘দ্যুলোক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. দিব্ + লোক

খ. দীব্ + লোক

গ. দ্যুল + অক

ঘ. দুল্ + ওক

২১৫. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?

ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গ সন্ধি ঘ. বাংলা সন্ধি

২১৬. ‘দুর্যোগ’-এর সন্ধিবিচ্ছেদ কী?

ক. দুহঃ + যোগ খ. দুঃ + যোগ

গ. দুর + যোগ ঘ. দুহ + যোগ

২১৭. ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. ধনুঃ + টঙ্কার খ. ধনু + টঙ্কার

গ. ধনুস + টঙ্কার ঘ. ধনুষ + টঙ্কার

২১৮. ‘অহরহ’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. অহঃ + রহ খ. অহঃ + অহ

গ. অহঃ + অহঃ ঘ. অহ + রহ

২১৯. বিভিন্ন পদ পরস্পর অর্থপূর্ণভাবে সাজিয়ে কী তৈরি হয়?

ক. ধ্বনি খ. শব্দ

গ. বাক্য ঘ. বিভক্তি

২২০. বাক্যের ক্ষুদ্রতম অংশ কী?

ক. কারক খ. বিভক্তি

গ. উপসর্গ ঘ. শব্দ

সঠিক উত্তর

২১১.খ ২১২.ক ২১৩.ঘ ২১৪.ক ২১৫.গ ২১৬.খ ২১৭.ক ২১৮.খ ২১৯.গ ২২০.ঘ

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা