বাংলা – সেট: ২৩ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ২১, ২২, ২৩ ও ২৪। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট : ২৩
২২১. যে কাজ করে তাকে কী বলে?
ক. কর্ম খ. কর্তা
গ. ক্রিয়া ঘ. উদ্দেশ্য
২২২. বাক্যের শব্দকে কী বলে?
ক. ধ্বনি খ. পদ
গ. বাক্য ঘ. বিভক্তি
২২৩. ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
২২৪. যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. হ্যাঁ-বোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক বাক্য
২২৫. বিবৃতিমূলক বাক্য কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২২৬. সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক বাক্য
২২৭. যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক বাক্য
২২৮. যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক বাক্য
২২৯. ‘পিয়াল সিনেমা দেখতে পছন্দ করে না।’—এটি কোন ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য
ঘ. না–বোধক বাক্য
২৩০. ‘সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।’—এটি কোন ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক বাক্য
সঠিক উত্তর
২২১.খ ২২২.খ ২২৩.খ ২২৪.ঘ ২২৫.ক ২২৬.গ ২২৭.ক ২২৮.খ ২২৯.ঘ ২৩০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা