বাংলা – সেট: ২৪ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ২১, ২২, ২৩ ও ২৪। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট: ২৪
২৩১. যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে কী বলে?
ক. পদ খ. শব্দ
গ. বাক্য ঘ. বিভক্তি
২৩২. বাক্যের একক কী?
ক. উক্তি খ. বিভক্তি
গ. উপসর্গ ঘ. শব্দ
২৩৩. একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত মানতে হয়?
ক. আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা
খ. আকাঙ্ক্ষা, বাগ্বিধি ও যোগ্যতা
গ. আসত্তি ও যোগ্যতা
ঘ. আকাঙ্ক্ষা ও আসত্তি
২৩৪. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?
ক. বাহুল্য খ. যোগ্যতা
গ. আকাঙ্ক্ষা ঘ. আসত্তি
২৩৫. ভাষা বিচারে একটা বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
ক. ২টি খ. ৪টি
গ. ৩টি ঘ. ৫টি
২৩৬. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি
গ. যোগ্যতা ঘ. পূর্ণতা
২৩৭. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
ক. কর্তা খ. বিধেয়
গ. উদ্দেশ্য ঘ. লক্ষ্য
২৩৮. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
ক. কারক খ. বিধেয়
গ. উদ্দেশ্য ঘ. লক্ষ্য
২৩৯. বাক্যের কয়টি অংশ?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২৪০. বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয়, তাকে কী বলে?
ক. উদ্দেশ্য খ. বিধেয়
গ. বিবৃতি ঘ. পদক্রম
সঠিক উত্তর: ২৩১.গ ২৩২.ঘ ২৩৩.ক ২৩৪.খ ২৩৫.গ ২৩৬.খ ২৩৭.খ ২৩৮.গ ২৩৯.ক ২৪০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা