বাংলা – সেট: ৫ | ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ৫,৬,৭ ও ৮। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

বাংলা – সেট : ৫

প্রশ্ন ৪১: ‘গাউন’ কী?

উত্তর: একধরনের পোশাক

প্রশ্ন ৪২: মাদার তেরেসা ‘প্রেমনিবাস’ কাদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: কুষ্ঠ রোগীদের জন্য

প্রশ্ন ৪৩: মাদার তেরেসা বাংলাদেশের কোথায় ‘মিশনারিজ অব চ্যারিটি’র প্রথম শাখা খোলেন?

উত্তর: ঢাকার ইসলামপুরে

প্রশ্ন ৪৪: মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর

প্রশ্ন ৪৫: ‘মাদার তেরেসা’ রচনার রচয়িতার নাম কী?

উত্তর: সানজিদা খাতুন

প্রশ্ন ৪৬: সৈয়দ শামসুল হক রচিত ‘নূরলদীনের সারাজীবন’ কোন ধরনের সাহিত্যকর্ম?

উত্তর: নাটক

প্রশ্ন ৪৭: ‘দামড়া’ শব্দের অর্থ কী?

উত্তর: ষাঁড়

প্রশ্ন ৪৮: ‘আমরা যে আর্টের কাম করি, আমাগো চেনে কয়জন?’—উক্তিটি কার?

উত্তর: পালমশাইয়ের

প্রশ্ন ৪৯: ‘এইও! করলি কী? আরে দামড়া।’ উক্তিটি কার?

উত্তর: পালমশাইয়ের

প্রশ্ন ৫০: ‘ক্যান, দ্যাহেন নাই? ওই যে উপরে চাইয়া দেহেন।’—কাকে ইঙ্গিত করে পালমশাই এ উক্তি করেছেন?

উত্তর: বঙ্গবন্ধুকে

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী