বাংলা – সেট: ৬ | ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ৫,৬,৭ ও ৮। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

বাংলা – সেট : ৬

প্রশ্ন ৫১: লালন ফকির বিখ্যাত কেন?

উত্তর: বাউল সম্রাট বলে

প্রশ্ন ৫২: হাজার বছর আগে মেয়েরা কী পরত?

উত্তর: শাড়ি ওড়না পরত

প্রশ্ন ৫৩: সেকালে পুরুষদের অত্যন্ত প্রিয় খেলা কী ছিল?

উত্তর: কুস্তি

প্রশ্ন ৫৪: ‘সুবর্ণকুণ্ডল’–এর অর্থ কী?

উত্তর: সোনা দিয়ে তৈরি মোটা চুড়ির মতো গোলাকার অলংকার।

প্রশ্ন ৫৫: ‘শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার এসে।’

উত্তর: ছায়ায়

প্রশ্ন ৫৬: এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন ৫৭: রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর: ১৯১৩ সালে।

প্রশ্ন ৫৮: ‘জন্মভূমি’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন ৫৯: ‘জন্মভূমি’ কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে?

উত্তর: জন্মভূমির প্রতি কবির মমত্ব ও দেশপ্রেমের গভীর আবেগ ফুটে উঠেছে।

প্রশ্ন ৬০: ‘আমার সোনার বাংলা’ গানটির প্রথম কত লাইন জাতীয় সংগীতের মর্যাদা পায়?

উত্তর:১০লাইন।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী