বাংলা – সেট: ৭ | ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ৫,৬,৭ ও ৮। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

বাংলা – সেট : ৭

প্রশ্ন ৬১: ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?

উত্তর: উপন্যাস।

প্রশ্ন ৬২: ‘জন্মভূমি’ কবিতাটি কোন ধরনের কবিতা?

উত্তর: দেশপ্রেমমূলক।

প্রশ্ন ৬৩: পরের কারণে সুখ।

উত্তর: মরণেও

প্রশ্ন ৬৪: ‘সুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

উত্তর: আলো ও ছায়া।

প্রশ্ন ৬৫: কামিনী রায় কোন ছদ্মনামে লিখতেন?

উত্তর: জনৈক বঙ্গমহিলা।

প্রশ্ন ৬৬: ‘সুখ’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?

উত্তর: আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়া।

প্রশ্ন ৬৭: ক্ষুধা, তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি।

উত্তর: শীত, তাপ।

প্রশ্ন ৬৮: ‘মানুষ জাতি’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত।

প্রশ্ন ৬৯: ‘বেনু ও বীণা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত।

প্রশ্ন ৭০: কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?

উত্তর:সত্যেন্দ্রনাথদত্তকে।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী