বাংলা – সেট: ৯ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ৯, ১০, ১১ ও ১২। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট : ৯
প্রশ্ন ৮১: ‘দাদাভাই’ নামে পরিচিত ছড়াকার কে?
উত্তর: রোকনুজ্জামান খান
প্রশ্ন ৮২: শামসুর রাহমানের ছদ্মনাম কী?
উত্তর: মজলুম আদিব
প্রশ্ন ৮৩: শামসুর রাহমান পেশায় কী ছিলেন?
উত্তর: সাংবাদিক
প্রশ্ন ৮৪: ‘এলাটিং বেলাটিং’ ছড়ার বইটির রচয়িতা কে?
উত্তর: শামসুর রাহমান
প্রশ্ন ৮৫: নারকেলগাছের মাথায় কবি কেমন চাঁদ দেখতে পান?
উত্তর: ডাবের মতো চাঁদ দেখতে পান
প্রশ্ন ৮৬: ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় কবি তাঁর মনের কোন কথাটি বলতে চান?
উত্তর: নিসর্গ প্রেম
প্রশ্ন ৮৭: আল মাহমুদের জন্ম কত সালে?
উত্তর: ১৯৩৬ সালে
প্রশ্ন ৮৮: ফাল্গুন মাসে কী রঙের ফুল প্রকৃতিকে নতুন করে সাজায়?
উত্তর: লাল
প্রশ্ন ৮৯: কোন ভাষারীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
উত্তর: সাধুরীতি
প্রশ্ন ৯০: কোন ভাষার অনুসৃতি কষ্টকর এবং তা ব্যাকরণের নিয়ম মানে না?
উত্তর: চলিত ভাষা
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী