গরবিনী মা-জননী
১৮. ভয়ংকর দুর্বিপাকে কারা ঝাঁপিয়ে পড়ে?
ক. মা-নাম ডাকা দুরন্ত ছেলেরা
খ. মা-নাম ডাকা পাগল ছেলেরা
গ. মা-নাম ডাকা সাহসী ছেলেরা
ঘ. মা-নাম ডাকা সাহসী ছেলেটি
১৯. জন্মভূমি বাংলাকে কবি সিকান্দার আবু জাফর কী হিসেবে আখ্যায়িত করেছেন?
ক. ভীরু খ. কাপুরুষ
গ. গরবিনী ঘ. অহংকারী
২০. ‘গরবিনী মা-জননী’ কবিতায় ‘সরোজিনী’ কীসে ধোওয়া
ক. তেলে খ. সুগন্ধিতে
গ. রক্তে ঘ. পানিতে
২১. কবি সিকান্দার আবু জাফর কী ফাঁসির কথা বলেছেন?
ক. রঙিন ফাঁসি
খ. শক্ত ফাঁসি
গ. বুলেট ফাঁসি
ঘ. ভয়ংকর ফাঁসি
২২. ‘গরবিনী মা-জননী’ কবিতায় কবি কিসের নূপুরের কথা বলছেন?
ক. বালির নূপুর
খ. রুপার নূপুর
গ. ধুলোর নূপুর
ঘ. সোনার নূপুর
২৩. ‘গরবিনী মা-জননী’ কবিতায় কবি কেমন ঘুঘুর বিলাপের কথা বলেছেন?
ক. কর্কশ খ. মধুর
গ. শ্রান্ত ঘ. ক্লান্ত
২৪. ‘গরবিনী মা-জননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. বিদায় আরতী খ. বাঙলা ছাড়ো
গ. প্রসন্ন প্রহর ঘ. তিমিরান্তিক
২৫. বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে কিসের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে?
ক. ঐতিহ্য চেতনার
খ. মাতৃভূমির
গ. স্বদেশপ্রেমের
ঘ. প্রকৃতির
২৬. কাকে বাঁচানোর জন্য বীর সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধা করেন না?
ক. বসতভূমি খ. বন্ধু
গ. জন্মভূমি ঘ. মা-বাবা
২৭. দেশমাতৃকাকে কিসের হাত থেকে রক্ষার জন্য মায়ের সন্তানেরা ঝাঁপিয়ে পড়ে?
ক. দুঃশাসন খ. যুদ্ধবিগ্রহ
গ. ধ্বংস ঘ. বহিঃশত্রু
২৮. বীর সন্তানেরা কীসের দাবি রক্ষায় সংগ্রামের পথ বেছে নেয়?
ক. মুক্তির দাবি
খ. অধিকার আদায়ের দাবি
গ. মাতৃভাষার দাবি
ঘ. যুগের দাবি ও সময়ের দাবি
সঠিক উত্তর
গরবিনী মা-জননী: ১৮. খ ১৯. গ ২০. গ ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা