বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবুলিওয়ালা

১৯. ‘কাবুলিওয়ালা’ গল্পে দুটি বন্ধু কারা?

ক. মিনি ও প্রতিবেশী

খ. মিনি ও মিনির মা

গ. মিনি ও কাবুলিওয়ালা

ঘ. মিনি ও কথক

২০. সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতের কী হলো?

ক. মৃত্যুদণ্ড খ. নির্বাসন

গ. কারাদণ্ড ঘ. অর্থদণ্ড

২১. মিনির বিবাহের কারণে ঘরে কী বাজছে?

ক. বাঁশি বাজছে খ. হারমোনিয়াম

গ. সানাই বাজছে ঘ. ঢোল বাজছে

২২. মিনির বয়স কত?

ক. সাত বছর খ. ছয় বছর

গ. পাঁচ বছর ঘ. চার বছর

২৩. মিনি কোথায় আগডুম-বাগডুম খেলা করত?

ক. ঘরের কোনায়

খ. ঘরের মধ্যে

গ. টেবিলের পাশে

ঘ. চৌকির পাশে

২৪. অতীতে কোন শহরের লোক নানা কাজ নিয়ে এ দেশে যাতায়াত করত?

ক. কাবুলের খ. বাগদাদের

গ. ইসলামাবাদের ঘ. দিল্লির

২৫. ‘অনর্গল’ শব্দের অর্থ কী?

ক. দ্রুত খ. তাড়াতাড়ি

গ. অনবরত ঘ. বারবার

২৬. আফগানিস্তানের রাজধানীর নাম কী?

ক. বাগদাদ খ. নয়াদিল্লি

গ. কাবুল ঘ. রেঙ্গুন

২৭. কাবুলিওয়ালা কর্তৃক ‘খুকি’ শব্দের অশুদ্ধ উচ্চারণ কোনটি?

ক. খুখি খ. খোখী

গ. খোখি ঘ. খোঁকি

২৮. কার মঙ্গলচিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা?

ক. নাতনির

খ. সন্তানের শ্বশুরালয়ের

গ. নাতির

ঘ. সন্তানের

২৯. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সব পিতার কী উন্মোচন করেছেন?

ক. পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ

খ. মঙ্গলচিন্তা

গ. সম্প্রীতি

ঘ. স্নেহপ্রীতি

৩০. সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কী?

ক. সন্তানের বর্তমান চিন্তা

খ. সন্তানের ভবিষ্যৎ চিন্তা

গ. সন্তানের বিয়ের চিন্তা

ঘ. সন্তানের মঙ্গল চিন্তা

৩১. ‘কাবুলিওয়ালা’ গল্পের কথক মিনিকে অন্তপুর থেকে ডেকে আনলেন কেন?

ক. কাবুলিওয়ালার সঙ্গে সাক্ষাতের জন্য

খ. অমূলক ভয় দূর করার জন্য

গ. খোবানি খাওয়ার জন্য

ঘ. কিসমিস খাওয়ার জন্য

৩২. রহমত প্রতিবেশী লোককে অশ্রাব্য গালি দেয় কেন?

ক. ভিনদেশি হওয়ায়

খ. সহানুভূতিশীল হওয়ায়

গ. শঙ্কিত থাকায়

ঘ. সন্দেহ হওয়ায়

লখার একুশে

১. লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়?

ক. ঘুমুতে গেলে

খ. মাকে কাছে পেলে

গ. খেলার সঙ্গী পেলে

ঘ. প্রভাতফেরির গান শুনলে

২. লখাকে চোখ-কান বুজে দৌড় শুরু করতে হলো কারণ কী?

ক. সে ভয় পেয়েছিল

খ. বাইরে অন্ধকার ছিল

গ. তাকে ফুল আনতে হবে

ঘ. মায়ের কাছে ফিরে যেতে হবে

সঠিক উত্তর

কাবুলিওয়ালা: ১৯. গ ২০. গ ২১. গ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ ৩১. খ ৩২. গ

লখার একুশে: ১. খ ২. গ