মরু-ভাস্কর
৬. কাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ?
ক. আরবের লোকদের
খ. মহাপুরুষদের
গ. বেদুইনদের ঘ. মুসলিমদের
৭. আরবের লোকেরা সহজেই কী মুখস্থ করে ফেলত?
ক. কাব্যগ্রন্থ খ. প্রবন্ধগ্রন্থ
গ. হাদিস ঘ. সূরা
৮. কোনো কিছু মুখস্থ না করাকে আরবের লোকেরা কী মনে করতেন?
ক. মেধাহীনতার কথা
খ. হীনতার কথা
গ. অগৌরবের কথা
ঘ. লজ্জার কথা
৯. সাহাবিরা এবং অন্যান্য হাদিসবেত্তারা কত হাদিস মুখস্থ করে রাখতেন?
ক. অগণিত খ. হাজার হাজার
গ. শত শত ঘ. কুড়ি কুড়ি
১০. হজরত মুহাম্মদ (সা.) কিসের গৌরব?
ক. ধর্মের গৌরব খ. মানবতার গৌরব
গ. মানুষের গৌরব ঘ. পৃথিবীর গৌরব
১১. হজরত মুহাম্মদ (সা.) কার নবী ছিলেন?
ক. সাধারণ মানুষের নবী
খ. পৃথিবীর নবী
গ. আল্লাহর নবী
ঘ. মানুষের নবী
১২. হজরত মুহাম্মদ (সা.) নিজেকে কী মনে করতেন?
ক. সাধারণ মানুষ খ. অর্থশালী
গ. ক্ষমতাধর ঘ. মানবদরদি
১৩. হজরত মুহাম্মদ (সা.) কাদের মতো জীবন ধারণ করতেন?
ক. অসহায় লোকদের মতো
খ. গরিব লোকদের মতো
গ. সাধারণ মানুষদের মতো
ঘ. ধনী লোকদের মতো
শব্দ থেকে কবিতা
১. মুশকিল শব্দের অর্থ কী?
ক. রোগবালাই খ. মেলামেশা
গ. কষ্ট করা ঘ. সহজতর
২. বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী কে?
ক. হুমায়ুন আজাদ খ. হ্ুমায়ূন আহমদ
গ. শামসুর রাহমান ঘ. আহসান হাবীব
৩. ‘শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচাকেনা চলে’—এই বাক্যে বেচাকেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বিনিময় প্রথা খ. ক্রয়-বিক্রয়
গ. ব্যবহার ঘ. আদান-প্রদান
৪. নিচের কোনটি কাকে বলে, তা বলা খুব মুশকিল?
ক. নাটক খ. গল্প
গ. কবিতা ঘ. গান
সঠিক উত্তর
মরু-ভাস্কর: ৬. ক ৭. ক ৮. ঘ ৯. খ ১০. খ ১১. গ ১২. ক ১৩. গ
শব্দ থেকে কবিতা: ১. গ ২. ক ৩. ঘ ৪. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা