বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দ থেকে কবিতা

৫. আমরা কমবেশি কবিতা চিনি—

ক. যারা হাসতে পারি

খ. যারা পড়তে পারি

গ. যারা বলতে পারি

ঘ. যারা গাইতে পারি

৬. কবিতার লেখা পড়লে মন কেমন করে ওঠে?

ক. পবিত্র হয় খ. রেগে ওঠে

গ. নেচে ওঠে ঘ. শান্ত হয়

৭. ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে কার ঘুড়ি বানানোর কথা বলা হয়েছে?

ক. ভাবের খ. শব্দের

গ. রঙের ঘ. উপমার

৮. কবিতা কারা লেখেন?

ক. কবিয়ালরা খ. শিল্পীরা

গ. কবিরা ঘ. গায়কেরা

৯. শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কী লেখা হয়?

ক. উপন্যাস খ. কবিতা

গ. নাটক ঘ. গল্প

১০. কবিরা কিসের মতো স্বপ্ন দেখেন?

ক. বালুর মতো খ. চাঁদের মতো

গ. মাটির মতো ঘ. সুরকির মতো

সঠিক উত্তর

শব্দ থেকে কবিতা: ৫. খ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খ


আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা